প্রশাসনের উচ্চপদে নারীর পদায়ন সুনিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রশাসনের উচ্চপদে নারীর পদায়ন সুনিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা -মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশাসনের উচ্চপদে নারীর পদায়ন সুনিশ্চিত করেছেন। বর্তমানে আদালতে প্রায় দুই হাজার জজ আছেন, তার মধ্যে পাঁচ শতের অধিক নারী। বাংলাদেশে সচিব পদে নারী, মেজর জেনারেল নারী। আগে কখনো নারী এসপি ছিলো না, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতায় এসে নারী এসপি নিয়োগ দিয়েছেন। দেশে ১৫ হাজার নারী পুলিশ রয়েছে, তার মধ্যে অনেকেই নারী পুলিশ কর্মকর্তা। বলেছেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা।

আজ রাজধানীর হোটেলে সোনারগাঁওয়ে কমিশন অন দ্য স্ট্যাটাস অভ্ উইমেন এর ৬৫তম সেশনের সিদ্ধান্তের বিষয়ে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ইউএন উইমেন বাংলাদেশ এ মতবিনিময় সভার আয়োজন করে। মহিলা ও শিশু বিষয়ক সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দীপ্ত ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জাকিয়া কে হাসান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্যায়ে নারীরা রয়েছেন। বাংলাদেশে যারা বড় রাজনীতিবিদ বলে দাবি করেন তাঁদের দলে কিন্তু নারীদের এ ধরনের অবস্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের নারীরা আজ এমন এক পর্যায়ে উন্নীত হয়েছে যে, তারা পুরুষের সমান কিংবা তার চাইতেও বেশি যোগ্যতার পরিচয় দিয়ে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখছে।

তিনি বলেন, সরকার ২০৪১ এর মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত করার জন্য কাজ করছে। সকল আন্তর্জাতিক ঘোষণা ও কর্মপরিকল্পনা বাস্তবায়নে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ। সরকার সাসটেইনেবল ডেভেলপমেন্ট গোল বাস্তবায়নে কাজ করছে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন, সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠা এবং জাতীয় উন্নয়নের মূলধারায় নারীর অংশগ্রহণ নিশ্চিতকরণের মাধ্যমে আমরা দারিদ্রমুক্ত সুখী-সমৃদ্ধ বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবো।

সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক সচিব মোঃ সায়েদুল ইসলাম নারীর অধিকার প্রতিষ্ঠা, সুরক্ষা প্রদান এবং নারীর ক্ষমতায়নে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করে বলেন, গত এক দশকে নারীর অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।

সভায় ইউএন ওমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শোকো ইশিকাওয়া জাতিসংঘ সেক্রেটারি জেনারেল এর কমিশন অন দ্য স্ট্যাটাস অভ্ উইমেন এর প্রতিপাদ্য বিষয়ে রিপোর্ট এবং খসড়া সিদ্ধান্তের ওপর উপস্থাপনা করেন। জাতিসংঘের উদ্যোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামী ১৫-২৬ মার্চ কমিশন অন দ্য স্ট্যাটাস অভ্ উইমেন এর ৬৫তম সেশন অনুষ্ঠিত হবে। কোভিড মহামারির কারণে এবছর সেশনটি ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।