× Banner
সর্বশেষ
ইজতেমা ময়দানে ধর্মভিত্তিক বিশৃঙ্খলার নেপথ্যে বিপিসি চেয়ারম্যান! ঢাকায় চীনা দূতাবাসে সিপিসি’র ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত শ্যামনগরে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ ট্যালেন্টপুল ৫৬ ও সাধারণ বৃত্তি ১০৫ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে যোগদান করেছে বাংলাদেশ আসুন মিলেমিশে দেশের জন্য কাজ করি – প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিরলে আত্মসমর্পণ করে জেলে যেতে হবে – পররাষ্ট্র প্রতিমন্ত্রী কোটালীপাড়ায় মাদকবিরোধী সভা অনুষ্ঠিত বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স উন্নত চিকিৎসায় ১৫টি হাসপাতালে হেমাটোলজি মেশিন অনুদান বন্যা মোকাবিলায় প্রস্তুত স্বাস্থ্য বিভাগ, মাঠে ২১ হাজার এন্টি-স্নেক ভেনম ও জরুরি মেডিকেল টিম

প্রমাণ পেলে বদিসহ সবাইকে আইনের আওতায় আনা হবে: কাদের

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

বিশেষ প্রতিবেদকঃ সরকারি দলের যতই প্রভাশালী হোক না কেন, প্রমাণ পেলে সাংসদ আবদুর রহমান বদিসহ সবাইকে আইনের আওতায় আনা হবে। বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার ( ২৪মে) রাজধানীর মানিক মিয়া এভিনিউ, সড়ক নিরাপত্তা ক্যাম্পেইন এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শন এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ কখনো বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সমর্থন করে না ।  মাদকবিরোধী অভিযানে প্রধানমন্ত্রী নিজে মাদকবিরোধী অভিযানে সমর্থন জানিয়েছে, সেই অভিযানের অবশ্যই সমর্থন করি । কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমর্থন করে না আওয়ামী লীগ। মাদকের সাথে যত ক্ষমতাশালী জড়িত থাক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না তাদের কে আইনের আওতায় আনা হবে।

মাদকের সাথে (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য আব্দুর রহমান বদি জড়িত আছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, একজন সাংসদকে প্রমাণ ছাড়া কখনো গ্রেফতার করা যায় না । কিন্তু কাউকে ছাড় দেয়া হবে না। সংসদ সদস্য বদির যদি জড়িত থাকে প্রমাণ পাওয়া গেলে কাউকেই ছাড় দেয়া হবে না সে যত শক্তিশালীই হোক।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলোকে মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে সচ্চার হওয়া উচিত। মাদকের বিরুদ্ধে বিএনপি একটি শব্দও উচ্চারণ করেনি। মাদকের বিরুদ্ধে যখন সরকার উদ্যোগ নিয়েছে বিএনপি কাছে তখন এটা ভাল লাগছে না। সরকার কোনো ভালো কাজই বিএনপির লাগেনা। জনগণের কাছে প্রশংসিত হলেও বিএনপির কাছে ভালো লাগেনা। মাদক বিরোধী দের কাছে অস্ত্র আছে তার একটি শক্তিশালী চক্র তখনই নীরব ভূমিকা পালন করতে পারে না।


এ ক্যটাগরির আরো খবর..