প্রভাবশালীদের হাতে আইনের শাসনে স্বার্থান্বেষী মহলকে ক্ষমতায়িত করবে

প্রভাবশালীদের হাতে আইনের শাসনে স্বার্থান্বেষী মহলকে ক্ষমতায়িত করবে

আদালতের ওপর নির্বাহী বিভাগ ও রাজনৈতিক প্রভাবের ব্যাপক বিস্তার, প্রভাবশালীদের হাতে আইনের শাসনের জিম্মি হওয়া ও বিচারহীনতার সংস্কৃতিকে ক্রমাগত বিকাশে তৎপর স্বার্থান্বেষী মহলকে আরও ক্ষমতায়িত করবে।’

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ আসনের ক্ষমতাসীন দলের সাবেক সংসদ সদস্য ও তার স্ত্রীর জামিন নামঞ্জুরের ঘটনায় সংশ্লিষ্ট বিচারককে তাৎক্ষণিক বদলি এবং কয়েক ঘণ্টার ব্যবধানে ভারপ্রাপ্ত জজ দিয়ে জামিন মঞ্জুরের ঘটনা বাংলাদেশের অধস্তন আদালতের বিচারিক ইতিহাসে বিরল ও ভয়াবহ দৃষ্টান্ত। একইসঙ্গে দেশে আইনের শাসন ও ন্যায়বিচারের সম্ভাবনা বিকাশের স্বার্থে বিচার বিভাগকে কার্যকরভাবে নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত করার আহ্বান।

‘দুদকের মামলায় পিরোজপুরের জেলা ও দায়রা জজ ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এবং তার স্ত্রীর জামিন নামঞ্জুরকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা অভূতপূর্ব। এটি দেশে আইনের শাসন, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক গণতন্ত্রের পথ রুদ্ধ করার এক ভয়াবহ দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।

 ‘আমরা সরকার ও রাজনৈতিক নেতৃত্বের প্রতি এ ধরনের আত্মঘাতী পথ পরিহার করে বিচার বিভাগকে বাস্তবেই স্বাধীন করার উপযোগী কার্যকর পথ অনুসরণের জন্য আহ্বান জানাই।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।