× Banner
সর্বশেষ
ভারত মহাসাগরে ‘ডাবল-লক’: চীনের জ্বালানি সরবরাহে ভারতের কৌশলগত চাপ হরমুজ প্রণালি সংকট: সারের সরবরাহে ধাক্কা, বৈশ্বিক খাদ্য নিরাপত্তায় শঙ্কা আজ ৩ মে রবিবার সকালেই রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৩ মে (রবিবার) দিনের শুরুতে পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে বোরকা পরে শিক্ষা অধিদফতরের স্টোরে আগুন, এখনো ৮৩ ল্যাপটপ উধাও রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় নিহত ১ উত্তরন সাংস্কৃতিক সংঘের সভাপতি কাজী বোরহানুল ইসলাম এবং প্রয়াতদের স্মৃতির সন্ধানে স্মরণ সভা অনুষ্ঠিত “দ্যা ডেইলি স্টার”এর ৩৫ বছর প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল নাবিক ভর্তি পরীক্ষায় অসুদপায় অবলম্বনের দায়ে ৯ জন পরীক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের দীর্ঘ ১৭ বছর পর স্বাধীনতার স্বাদ পাচ্ছি – বিমানমন্ত্রী

ডেস্ক

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসিরউদ্দিনের সঙ্গে বৈঠকে বসেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক শুরু হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এর নেতৃত্বে এ বৈঠক শুরু হয়েছে।

জানা গেছে, মাইকেল মিলারের নেতৃত্বে থাকা ছয় সদস্যের এ প্রতিনিধিদল নির্বাচনী প্রস্তুতি, কমিশনের পরিকল্পনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন।

তবে কমিশন জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়ন আগামীর জাতীয় নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে প্রাথমিক প্রস্তুতি হিসেবে বিভিন্ন পক্ষের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছে।

এর আগে কমিশন সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ইউরোপীয় ইউনিয়নের একটি প্রাক নির্বাচন পর্যবেক্ষক টিম সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে আসার কথা রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..