প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

প্রধানমন্ত্রীর গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

সাতক্ষীরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ীবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামী আলাউদ্দিনকে চুয়াডাঙ্গার দর্শনা থেকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

শনিবার গভীর রাতে দর্শনার মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে প্রেস ব্রিফিংয়ে ঝিনাইদহ র‌্যাব-৬ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানায়, সাতক্ষীরার কলারোয়া থানার কিসমত ইলিশপুর গ্রামের আলাউদ্দিন দর্শনায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ র‌্যাব-৬ অভিযান চালিয়ে গ্রেফতার করে। আদালত আসামী আলাউদ্দিনকে ৩ টি পৃথক মামলায় ১৬ বছরের কারাদন্ড দেয়। সে দীর্ঘদিন ধরে পলাতক ছিলো বলেও জানান তিনি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।