× Banner
সর্বশেষ
ওভারথিংকিং ডিটক্স ব্লুপ্রিন্ট বইটির মোড়ক উন্মোচন করলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বন্যা পরিস্থিতির উন্নতি, অধিকাংশ জেলায় স্বাভাবিক অবস্থা ফিরছে প্রস্তাবিত কর্পোরেট গভর্ন্যান্স রুলস ২০২৬ নিয়ে আইসিএসবির সিপিডি প্রোগ্রাম মাগুরায় ১০ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করলেন সংস্কৃতি মন্ত্রী মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের আহ্বান পানি সম্পদমন্ত্রীর মহেশপুর সীমান্ত দিয়ে ৬ জনকে পুশইন চেষ্টা রুখে দিয়েছে বিজিবি ঝিনাইদহে প্রথমবার পালিত হলো বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস তথ্য ও উপাত্তের ভিত্তিতে নিরপেক্ষভাবে কাজ করাই পেশাদার সাংবাদিকতার মূল দর্শন – তথ্যমন্ত্রী Inner Wheel Club of Dhaka Cosmopolitan 2026–2027 Handover Ceremony & Collar Exchange Program ব্যবসা সম্প্রসারণেই অর্থনৈতিক উন্নয়ন সম্ভব, ব্যবসায়ীদের প্রতি পরিবেশমন্ত্রীর আহ্বান

ডেস্ক

প্রথম সিরাম-পেনিসিলিন প্রস্তকারক-বাঙালি চিকিৎসক ভেষজ বিজ্ঞানী হেমেন্দ্র ঘোষের জন্মদিন 

Brinda Chowdhury
হালনাগাদ: বুধবার, ১৬ নভেম্বর, ২০২২
প্রথম পেনিসিলিন প্রস্তকারক

ভারতে প্রথম সিরাম ভ্যাকসিন ও পেনিসিলিন প্রস্তকারক, বাঙালি চিকিৎসক, বিশিষ্ট ভেষজ বিজ্ঞানী হেমেন্দ্রনাথ ঘোষ  জন্মদিন আজ। ১৮৯০ সালের ১৬ নভেম্বর বাংলাদেশের চাঁদপুর জেলার আশীকাটি গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতার নাম গুরুচরণ ঘোষ।

বিদ্যালয়ের পাঠ বাবুরহাট হাই স্কুলে। তারপর চলে আসেন কলকাতায়। বঙ্গবাসী কলেজ থেকে আই.এসসি পাশের পর কলকাতার মেডিক্যাল কলেজে ভর্তি হন। এই সময়ে স্বাধীনতা আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করেন। পরে মুক্তি পেয়ে ১৯১৮ খ্রিস্টাব্দে চিকিৎসাশাস্ত্রের স্নাতক হন এবং আর জি কর মেডিক্যাল কলেজের আবাসিক চিকিৎসক নিযুক্ত হন।

কিছুদিন পর হেমেন্দ্রনাথ যুদ্ধে যোগদান করেন। ১৯২০ খ্রিস্টাব্দে ঔষধ তৈরিতে জ্ঞান অর্জন করতে প্যারিসে যান। সেখানে পাস্তুর ইনস্টিটিউটে যোগদান করেন। সেখানে অবস্থানকালে আর্থিক অভাব দেখা দিলে রবীন্দ্রনাথ ঠাকুরের চেষ্টায় স্যার আশুতোষ তাঁকে বৃত্তির ব্যবস্থা করে দেন। বৃত্তি পেয়ে প্যারিসের শিক্ষা শেষ করে বার্লিনসহ ইউরোপের বিভিন্ন দেশে যান। শেষে ১৯২৩ খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করে বেঙ্গল ইমিউনিটিতে যোগ দিয়ে ভারতে প্রথম সিরাম, ভ্যাকসিন ইত্যাদি তৈরি করেন। এই সময়ে তিনি যাদবপুরের টি বি হাসপাতালে আবাসিক চিকিৎসকের কাজ করতেন। ১৯৩০ খ্রিস্টাব্দে তিনি আবার ইউরোপ ও আমেরিকায় যান। ১৯৩২ খ্রিস্টাব্দে প্যারিসের এম.এস.পি.ই উপাধি লাভ করেন এবং ১৯৩৫ খ্রিস্টাব্দে পাস্তুর রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর হন। এরপর তিনি ও তার পোলিশ স্ত্রী বৈজ্ঞানিক আন্না (নিউতা) কলকাতায় স্ট্যান্ডার্ড ফার্মাসিউটিক্যালস ওয়ার্কস প্রতিষ্ঠা করে ভারতবর্ষে প্রথম পেনিসিলিন প্রস্তুত করেন। কিছুদিন তিনি বেঙ্গল কেমিক্যালের সঙ্গেও যুক্ত ছিলেন। বিভিন্ন প্রতিষ্ঠানের চিকিৎসকদের চিকিৎসা বিষয়ে পরামর্শ দিতেন। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন এর বাংলা শাখার প্রতিষ্ঠাতা-সম্পাদক, ফেডারেশন অফ ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের সভাপতি এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

১৯৬৫ খ্রিস্টাব্দের ১২ ই ডিসেম্বর হেমেন্দ্রনাথ ঘোষ পরলোক গমন করেন।


এ ক্যটাগরির আরো খবর..