চীনের হ্যাকাররা ছদ্মবেশী সফটওয়্যার বানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে তথ্য চুরি করত। প্রায় ১০ বছর ধরে এই কাজ করেছে চীন। এই অভিযোগ তুলেছে কানাডার স্মার্টফোন সংস্থা ব্ল্যাকবেরি। এই সংক্রান্ত ৪৪ পাতার একটি রিপোর্ট দিয়েছে ওই সংস্থা।
ব্ল্যাকবেরি দাবি করেছে ২০১২ সালের ১৩ মার্চ থেকে অ্যাকটিভ ভাবে কাজ করছে ওই হ্যাকিং টিম। ইতিমধ্যে অনেক মূল্যবান তথ্য কিভাবে হ্যাক করেছে বলেও দাবি ওই সংস্থার।
জানা গিয়েছে বিজ্ঞাপন হিসেবে ওই সফটওয়্যার ঢুকে পড়ে সব তথ্য বের করে আনতে পারত। হ্যাকারদের এরকম অন্তত পাঁচটি গ্রুপকে চিহ্নিত করা গেছে। এদের প্রত্যেকের পেছনে সিমের সরকারের হাত ছিল বলে দাবি করেছে ব্ল্যাকবেরি। যদিও চিন এই হ্যাকিং এর কথা কখনোই স্বীকার করেনি। মূলত লিনাক্স অপারেটিং সিস্টেম কে টার্গেট করেছিল চিন।
আসলেই লিনাক্স অপারেটিং সিস্টেম খুব কমই ব্যবহৃত হয়। গোটা বিশ্বে যত ডেস্কটপ ব্যবহার হয় তার মধ্যে মাত্র ২% এই অপারেটিং সিস্টেম ব্যবহার করে। ফলে বহু বছর ধরে চিনের এই চুরি ধরতে পারেনি কেউ। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই মাইক্রোসফট অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু বিশ্বের অন্তত ৫০০ টি সুপার কম্পিউটারের রয়েছে এই সিস্টেম। তাই এই সিস্টেমকে হ্যাক করে অনেক তথ্য হাতিয়ে নেওয়াই ছিল লক্ষ্য।




