আজ বরগুনায় ত্রিবার্ষিক সম্মেলন যোগ দেবেন সেতুমন্ত্রী

আজ বরগুনায় ত্রিবার্ষিক সম্মেলন যোগ দেবেন সেতুমন্ত্রী

বরগুনা সার্কিট হাউস ইদগাহ মাঠে জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন যোগ দেবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বুধবার (১৬ নভেম্বর) সকাল ১০টায় সম্মেলন উদ্বোধন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটির আহ্বায়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য এমপি আবুল হাসনাত আবদুল্লাহ। এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দীন নাসিম।

জানা গেছে, ২০১৪ সালের ১৫ নভেম্বর জেলা আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেই সম্মেলনের সভাপতি নির্বাচিত হন পাঁচবারের সংসদ সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন আলহাজ্ব জাহাঙ্গীর কবির। তারা দুজনই ৩০ বছর ধরে জেলা আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক পদে আছেন।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার টুকু জানান, বরগুনাসহ গোটা দক্ষিণাঞ্চলে আওয়ামী লীগের রাজনীতি অনেক সমৃদ্ধ। বহু বরেন্দ্র রাজনীতিবিদের উত্থান হয়েছে দক্ষিণাঞ্চল থেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের বরগুনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। আমাদের এই বরগুনা তথা গোটা দক্ষিণাঞ্চল হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ঘাঁটি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।