মাদারীপুরে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ, বেড়িবাঁধে ভাঙন, তলিয়ে গেছে পদ্মা-আড়িয়াল খাঁ’র চরাঞ্চল, ত্রাণ বিতরণ

মেহেদী হাসান সোহাগ-মাদারীপুর: মাদারীপুর জেলার শিবচরে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘন্টায় পদ্মানদীর পানি বিপদসীমার ৭০ সে.মি উপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বেশ ক’টি নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এছাড়াও পদ্মাবেষ্টিত চরজানাজাত ইউনিয়নটি সম্পূর্নই পানিতে তলিয়ে যাওয়া নিরাপদ স্থানে ছুটছে সাধারণ মানুষ। ঘর-বাড়ি রেখে গবাদিপশু নিয়ে আশ্রয় নিচ্ছে সাইক্লোন শেল্টারে। মানবেতর জীবন দেখা দিয়েছে পদ্মার মাঝে অবস্থিত উপজেলার একমাত্র দ্বীপ ইউনিয়ন চরজানাজাতে।

ইতোমধ্যেই বন্যা আক্রান্তদের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ মে. টন চাল, দেড় লাখ টাকার শুকনা খাবার  ও নগদ ১ লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে। শনিবার দুপুর থেকে এই ত্রাণ বিতরণ শুরু হয়।

চরজানাজাত ইউনিয়নসহ গত ২৪ ঘণ্টায় উপজেলার বন্দোরখোলা, মাদবরেরচর, শিরুয়াইল, বহেরাতলা, কাঁঠালবাড়ী ইউনিয়নের নতুন নতুন এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে। তীব্র ভাঙন দেখা দিয়েছে পদ্মা ও  আড়িয়াল খাঁ নদীতে। পদ্মা ও আড়িয়াল খাঁ’র ভাঙনে চরজানাজাত, কাঁঠালবাড়ী এবং সন্যাসীরচর ইউনিয়নের তিন শতাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। গৃহহীন হয়ে পরেছে শত শত পরিবার।

পদ্মা নদীর চরাঞ্চলের ৪টি ইউনিয়নের হাজার হাজার মানুষ পানিবন্দী হয়ে ঘরের মধ্যেই মাচা তৈরি করে বসবাস করছেন। এসকল এলাকার ফসলি মাঠ, টিউবওয়েল, স্কুলেও পানি ঢুকে পড়েছে। দেখা দিয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট।

এদিকে পানি বৃদ্ধির সাথে ভাঙনও তরান্বিত হয়েছে। আড়িয়াল খাঁ নদীর ভাঙন থেকে নিলখী, শিরুয়াইল ও বহেরাতলা ইউনিয়নের গ্রামগুলো রক্ষার জন্য গত বছর প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে নির্মান করা হয় বেরিবাধ। গত কয়েকদিনের পানি বৃদ্ধির ফলে প্রবল স্রোতের কারণে শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর এলাকার বেরিবাধে দেখা দিয়েছে ভাঙন।
বেড়ি বাধের প্রায় ১শ মিটার বাঁধ নদীতে বিলীন হয়ে গেছে। এতে বহেরাতলা বাজার, শিক্ষা প্রতিষ্ঠানসহ গুরুত্বপূর্ন স্থাপনা হুমকিতে রয়েছে।

এদিকে পদ্মার পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় কাওড়াকান্দি ঘাটের ২ নং ফেরিঘাট তলিয়ে গেছে। ফলে বন্ধ হয়ে গেছে এই ঘাট থেকে ফেরি পারপার। পানি বৃদ্ধি পাওয়ায় তীব্র স্রোতের কারণ ১৭ টি ফেরির মধ্যে ৬ টি ফেরি বন্ধ রাখা হয়েছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান আহমেদ বলেন, ‘বন্যার পরিস্থিতি খারাপের দিকে। নতুন নতুন এলাকা পানিতে প্লাবিত হচ্ছে। পদ্মা নদীতে ভাঙনও দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ পৌছে দেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।