পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় ২৫০০ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা -বানিজ্য সচিব

পেঁয়াজ কেলেঙ্কারির ঘটনায় এখন পর্যন্ত ২৫০০ অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। পেঁয়াজের বাজার স্থিতিশিল করার জন্য টিসিবির (ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ) কার্যক্রম ঢাকাসহ সারাদেশে জোরদার করা হয়েছে।  বলেছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দিন।

আজ সোমবার (১৮ নভেম্বর) দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বাণিজ্য সচিব আরও বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারণে দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়েছে।  কার্গো বিমানে করে আমদানি করা পেঁয়াজ আগামীকাল (মঙ্গলবার) দেশে এসে পৌঁছাবে। ফলে শিগগিরই পেঁয়াজের দাম কমে আসবে।

বাণিজ্য সচিব আরও বলেন, মিশর, তুরস্ক ও চীন থেকে কার্গো বিমানে করে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান দেশে এসে পৌঁছালে দাম কমে আসবে। মিনিমাম রপ্তানি মূল্যে ভারত থেকে পেঁয়াজ রপ্তানি তিনগুণ বেড়েছে। মিয়ানমার থেকে চারগুণ বেড়েছে। তড়িৎগতিতে কার্গো বিমানে করে এসব দেশ থেকে পেঁয়াজ আমদানি করা হচ্ছে।

 

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।