পুড়ে গেল বিপাশার মুখ!

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় নায়িকা বিপাশা বসুর মুখ এবং হাত পুড়ে গেছে। একটি ছবির শ্যুটের জন্য তৈরি হচ্ছিলেন বিপাশা বসু। হেয়ার স্টাইলিস্টের অসাবধানতার জন্য পুড়ে গেছে তার হাত এবং মুখের কিছু অংশ।

প্রথমে নিজের ট্যুইটারে তিনি লিখেছিলেন, দিনের প্রথম শ্যুট শুরু করলাম হাত এবং মুখ পোড়া অবস্থায়। অসাবধানতার জন্য হেয়ার স্টাইলিস্টের হাত থেকে ফসকে যায় গরম মেশিনটি। কিন্তু বে-খেয়াল অবস্থায় ছিল হেয়ার স্টাইলিস্ট।’

এই ঘটনার কথা ট্যুইটারে জানালেও কিছুক্ষণের মধ্যেই তা আবার ট্যুইটার থেকে তুলে দেন তিনি। ট্যুইটার থেকে তুলে ওই হেয়ার স্টাইলিস্টের ছবিসহ একটি পোস্ট করেন ইনস্টাগ্রামে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।