পুলিশের আর্মস কর্মকর্তা গোপিনাথ কাঞ্জিলালের নেতৃতে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ কিলার আটক

উজ্জ্বল রায় ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: অবৈধ অগ্নেয়াস্ত্র,গুলি ও ইয়াবাসহ ব্যবসায়ীকে আটক করেছে খুলনার আর্মস পুলিশের একটি দল। নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতি থানায় ডুমুরিয়া গ্রামে অবৈধ অগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা ব্যবসায়ী আহম্মদ মল্লিকের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র-গুলি ও ইয়াবাসহ আহম্মদকে(৩২)আটক করে

। সে নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতী থানার ডুমুরিয়া গ্রামের মজনু মল্লিকের ছেলে। ওই ঘটনায় নড়াইলের কালিয়ায় উপজেলার নড়াগাতি থানায় দু’টি মামলা দায়ের হয়েছে। আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান, খুলনার আর্মস পুলিশ জানায়, গতকাল রাত ১০টার দিকে খুলানার আর্মস পুলিশ ব্যাটেলিয়ানের সিনিয়র সহকারি পুলিশ সুপার গোপিনাথ কাঞ্জিলালের নেতৃত্বে একদল পুলিশ অবৈধ অগ্নেয়াস্ত্র,গুলি ও ইয়াবা ব্যবসায়ী আহম্মদ মল্লিকের ডুমুরিয়া গ্রামের বাড়িতে অভিযান চালায়।

অভিযানে পুলিশ দ্বোনলা একটি বন্দুক, ৬ রাউন্ড গুলি ও ১২৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আহম্মদ মল্লিককে আটক করে। নড়াইলের নড়াগাতি থানার ওসি মো.আলমগীর কবির বলেন, অবৈধ অগ্নেয়াস্ত্র,গুলি ও ইয়াবাসহ ব্যবসায়ী ‘আহম্মদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পথক দু’টি মামলা হয়েছে। তাকে নড়াইল আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।