× Banner
সর্বশেষ
কলেজ শিক্ষিকাকে জুতাপেটার ঘটনায় সেই বিএনপি নেতা বহিষ্কার জাতিসংঘ ফোরামে ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ নড়াইলে কম দামে চাঁদপুরের ইলিশের প্রলোভন দেখিয়ে অনলাইনে প্রতারণা, গ্রেফতার ৪ মৌলভীবাজারে মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের জেলা শ্রেষ্ঠ শিক্ষার্থীর কৃতিত্ব অর্জন করলো নীলাঙ্ক দেব দেশের বাজারে সোনার ভরিতে কমলো ৩ হাজার টাকা ঢাকাসহ ২১ জেলায় ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহ আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে আজ ২৪ এপ্রিল (১০ বৈশাখ) শুক্রবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ন্যায্য বৈশ্বিক আর্থিক কাঠামো ও টেকসই এলডিসি উত্তরণের আহ্বান জানাল বাংলাদেশ রাজধানী জুড়ে অপরাধ দমনে বসানো হবে ১১ হাজার সিসিটিভি ক্যামেরা

সালথায় ধর্ষন মামলার বাদীকে কুপিয়ে জখম

admin
হালনাগাদ: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৭

আবু নাসের হুসাইন, সালথা:  ফরিদপুরের সালথায় ধর্ষন মামলার ভিকটিম ও বাদী জেসমিন আক্তার (১৮) নামে এক যুবতীকে কুপিয়ে জখম করেছে আসামীপক্ষ।

শনিবার রাতে উপজেলার বল্লভদি ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামে এঘটনা ঘটে। জেসমিন ঐ গ্রামের হাবিব মোল্যার মেয়ে। গুরুত্বর আহতবস্থায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেন।

জানা যায়, ধর্ষন মামলাকে কেন্দ্র করে শনিবার রাত ৮ টার দিকে আসামী পক্ষ মান্দার মোল্যা ছেলে দিপু মোল্যা ও চান্দা মোল্যার ছেলে মিন্টু মোল্যাসহ ৮/১০ জনে হাবিব মোল্যার বাড়িতে হামলা চালায়। আসামীগণ ঘরের মধ্যে ঢুকে মামলার ভিকটিম ও বাদী জেসমিন আক্তারকে এলোপাতারীভাবে কুপিয়ে মারাত্বক জখম করে। গুরুত্বর আহতবস্থায় জেসমিনকে প্রথমে মোকসুদপুর স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। তার অবস্থা আশংক হওয়ায় পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জেসমিনের মা নাজমা আক্তার জানিয়েছেন।

সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ও জেসমিনের মা নাজমা বেগম এ প্রতিনিধিকে বলেন, গত ১৫ই মে রাতে দিপু মোল্যা ও মিন্টু মোল্যা গংরা জেসমিনকে জোরপুর্বক ধর্ষন করে। এ ঘটনায় জেসমিন বাদী হয়ে সালথা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন। যাহার মামলা নং-০৭, তাং-১৬/০৫/১৭ইং । মামলার পর থেকেই আসামীপক্ষ বাদীকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেয়। মামলা তুলে না নেওয়ায় ক্ষীপ্ত হয়ে আসামীপক্ষ বাদী জেসমিনের উপর হামলা চালিয়ে কুপিয়ে মারাত্বক জখম করে। তার অবস্থা এখন আশংকাজনক।

সালথা থানার ওসি (তদন্ত) মো. ফায়েকুজ্জামান বলেন, ধর্ষন মামলার বাদী উপর আসামী পক্ষের হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আসামী মিন্টু মোল্যাকে গ্রেফতার করা হয়েছে। এলাকা শান্ত রাখার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে।


এ ক্যটাগরির আরো খবর..