উজ্জ্বল রায় ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট: নড়াইলে ফুটবল খেলা নিয়ে আতর্কিত হামলায় আহত হয়েছে একজন। আর যাতে পুনরাবৃত্তি না হয় তার জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন।
শনিবার (৭ সেপ্টেম্বর) তুচ্ছ ঘটনায় লাঠি দিয়ে পিটিয়ে কর্মচন্দ্রপুর গ্রামের আঃ সালামের হাত ভেঙ্গে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। নড়াইলের কর্মচন্দ্রপুর গ্রামের মিজান ও স্থানিয়রা জানান. নড়াইলের কুমড়ির মাঠে দারিয়াপুর ও কুমড়ি গ্রামের মধ্যে ফুটবল খেলা দেখতে দারিয়াপুর ও কর্মচন্দ্রপুর এলাকার লোকজন ট্রলিতে যাওয়ার সময় কর্মচন্দ্রপুর গ্রামের আবু সাইয়িদের ছেলে যোবায়ের(১২)কে দারিয়াপুর গ্রামের আনোয়ার(৩০) ঠেলা দিলে কথাকাটা হয়। আমাদের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট উজ্জ্বল রায় জানান, এরই জের ধরে গতকাল রাত ১০টার দিকে নড়াইলের দারিয়াপুর গ্রামের লোকেরা রাতে নড়াইলের কর্মচন্দ্রপুর গ্রামের দোকানঘর সহ কয়েকটি বসত বাড়ি ভাংচুর করে সকালে দেখে নেওয়ার হমকি দিয়ে শাসিয়ে যায়।
এরই ধারাবাহিকতায় সকালে নড়াইল সদরের বাশগ্রাম ইউনিয়নের দারিয়াপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে মোঃ সাগর (৩০). খলিলুর রহমানের ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৮). মৃতঃ বোচা বিশ্বাসের ছেলে আব্দুল বিশ্বাস. মৃতঃ বাকু বিশ্বাসের ছেলে আব্দুর রহিম বিশ্বাস. মন্নু সিকদারের ছেলে রিপন সিকদার. মৃতঃ মফিজুর রহমানের ছেলে রাব্বিসহ ১০/১২ জনের সংঘবদ্ধ দল রামদা লাঠিসোটা নিয়ে নড়াইল সদরের বাশগ্রাম ইউনিয়নের কর্মচন্দ্রপুর গ্রামের লোকদের উপর আতর্কিত হামলা করলে মারাত্বক আহত হয় কর্মচন্দ্রপুর গ্রামের আঃ সালাম (৫০). মোঃ রেজাউল ইসলাম (৪৫) মোছাঃ রাহিলা বেগম।
আহতদের সদর হাসপাতালে চিকিৎসার জন্য জরুরী বিভাগে নিলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা ও এক্সরে করে জানান.আঃ সালামের বাম হাত ভেঙ্গে গেছে এবং রেজাউল ইসলামের মাথায় ১২টি সেলাই লেগেছে ও মোছাঃ রাহিলা বেগমের ডান পায়ে থেতলে গেছে। এ বিষয়ে সদর থানা কর্মকর্তা মোঃ ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন. আমরা খবর পেয়ে এলাকায় পুলিশ পাঠিয়ে তদন্ত করেছি। লিখিত অভিযোগ পেলে ব্যাবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), জানান. বিষয়টি আমার জানা আছে এটা দুঃখজনক। আর যাতে পুনরাবৃত্তি না হয় সেজন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।