বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
সর্বশেষ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর সাথে সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ | তথ্যমন্ত্রীর সাথে যুক্তরাজ্যের হাই কমিশনার ও সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ | কোটালীপাড়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে অংশীজনদের দিনব্যাপী কর্মশালা | আধুনিক লাইফস্টাইল ও প্রয়োজনের সমন্বয়ে ঈদবাজারে ইনফিনিক্সের স্মার্টফোন | মান্দায় ঝুঁকিপূর্ণ ভবনে চলছে চিকিৎসা: নেই খাবার পানি ও শৌচাগার | নওগাঁর মান্দায় পুলিশের অভিযান: ৯০০ কেজি সরকারি চাল উদ্ধার, গ্রেফতার ১ | দেশে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি | ভারত-চীন সম্পর্ক উন্নয়নে ‘লঞ্চপ্যাড’ হতে পারে পশ্চিমবঙ্গ |

কমলগঞ্জে কার্টনের ভেতর থেকে নবজাতকের লাশ উদ্ধার

মাহমুদ খান, নিজস্ব প্রতিবেদক: মৌলভীবাজারের কমলগঞ্জে ধানের জমিতে কার্টনের ভেতরে অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে কমলগঞ্জ থানা পুলিশ।

সোমবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের ভুমিগ্রামের মাদারীবন এলাকায় রাস্তার পাশে এই নবজাতকে পাওয়া যায়।

স্থানীয়রা জানান, সোমবার সকাল ১১ টার কৃষি জমিতে কাজ করা অবস্থায় দুই কৃষক একটি কার্টনের ভেতরে শিশুটিকে দেখতে পান। পরে তারা থানায় বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি ( তদন্ত) সুধীন চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নবজাতকের লাশ উদ্ধার করে।

এ বিষয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, বিষয়টি শোনা মাত্র ওসি (তদন্ত) কে ঘটনাস্থলে পাঠিয়েছি। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।