পাইকগাছায় নদীর চর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার

ইমদাদুল হক,পাইকগাছা,খুলনা:  পাইকগাছায় দেলুটির জিরবুনিয়া হাবরখালী নদীর চর থেকে জবেদা বেগম( ৬৭) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। হতভাগ্য নারী দাকোপ উপজেলার গড়খালীর আঃ ওহাব সানার স্ত্রী। খবর পেয়ে ওসি এমদাদুল হক শেখ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
মৃতের পারিবারিক সুত্রের বরাত দিয়ে পুলিশেরর এস আই মহিউদ্দী আহম্মেদ জানান, ৭ ফ্রেরুয়ারী দুপুরে গড়খালী ওয়াপদার পাশ্বে বসবাসরত জবেদা বেগম প্রকৃতির ডাকে হোক বা গোসল  করার উদ্দেশ্যে হোক নদীর পাড়ে গিয়ে নিখোজ হয় এবং খোজাখুজি করেও তাঁকে পাওয়া যায়নি।
থানায় লিখিত অভিযোগে  জবেদার ছেলে তৈয়েবুর জানান,মায়ের মাথার সমস্যা ও মৃগী রোগ ছিল তাই তাদের ধারনা নদীতে গোসল করার সময় আক্রান্ত হয়ে তলিয়ে যায় সর্বশেষ শনিবার সকালে দেলুটির হাবরখালী নদীর চরে লাশ দেখে মাকে সনাক্ত করেণ।
এ ঘটনায় থানায় ইউডি মামলার কথা বলে ওসি এমদাদুল হক শেখ জানান,স্থানীয়দের তথ্য মতে ঘটনাস্থলে পৌছিয়ে মহিলার লাশ উদ্ধার করে পরিবারের সম্মতিতে মৃতদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।