× Banner
সর্বশেষ
টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর কৃষি ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বাংলাদেশ-সারাওয়াকের কৌশলগত সহযোগিতার উদ্যোগ রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন, বেড়ছে তীব্রতা – নিয়ন্ত্রণে ৮ ইউনিট শার্শার বাগআচড়ায় অতিরিক্ত তেল মুজুদের দায়ে ট্যাস্ক ফোর্সের যৌথ অভিযান সাংবাদিকদের মর্যাদা ও বেতন কাঠামো নিশ্চিত করতে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী আগৈলঝাড়ায় ব্রীজ ঢালাইয়ে রডের পরিবর্তে বাঁশের কঞ্চি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশ-ইইউ সম্পর্ক আরও শক্তিশালী করার উদ্যোগ অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষার জন্য উন্নয়ন সহযোগীদের কাছে ২০০ কোটি ডলার ঋণ চাইলেন প্রধানমন্ত্রী

পুরান ঢাকায় নানী-নাতনীকে কুপিয়ে হত্যা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৫ জুলাই, ২০১৬

স্টাফ রিপোর্টারঃ পুরান ঢাকার ইসলামবাগে নানী-নাতনীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহতরা হলেন : বেগম (৫০) ও তার নাতনী বন্যা (২০)। এ ঘটনায় নিহত বেগমের মেয়ে সীমা আক্তারও গুরুতর জখম হয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত
সোমবার বিকেলে ছাতা মসজিদ গলির পাশে ইসাহাকের বাড়িতে এ ঘটনা ঘটে। স্বজনেরা বলছে, বন্যার খালু জীবন এ ঘটনা ঘটিয়েছে।
নিহত বন্যার স্বামী সোহাগ বলেন, তিনি স্থানীয় একটি দোকানে কাজ করেন। খবর পেয়ে বাসায় ফিরে রক্তাক্ত অবস্থায় তিনজনকে দেখতে পান। এদের মধ্যে বেগম ঘটনাস্থলেই মারা যান। পরে সীমা ও বন্যাকে ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সোয়া ৪টায় বন্যা মারা যায়। সীমার অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সোহাগ বলেন, এক বছর আগে বেগমের আরেক মেয়ে সুমি মারা যায়। এরপর থেকে সুমির ৯ বছর বয়সী মেয়ে জুই ও প্রায় এক বছর বয়সী ছেলে সানি নানীর কাছে থাকত। জুই ও সানির বাবা জীবন তাদের তার কাছে নিয়ে যেতে চাইত। কিন্তু বেগম তাদের দিতে চাইতেন না। এ নিয়ে দীর্ঘদিন ধরে ঝামেলা চলছিল। এরই জেরে জীবন এদের ওপর হামলা করে তার ছেলেমেয়েকে নিয়ে যান।
পুলিশের লালবাগ বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার বলেন, ঘরে ঢুকে তিনজনের ওপর হামলা চালানো হয়। এতে দুই নারীর মৃত্যু হয়েছে। বেগমের মেয়ে সুমির স্বামী জীবন এ ঘটনা ঘটিয়েছে বলে জানতে পেরেছি। ঘটনার সময় জীবন তার দুই সন্তানকে নিয়ে পালিয়ে গেলেও পরে তাদের রেখে যায়। জীবনকে ধরতে অভিযান চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..