পুরানা ঢাকায় মশার উপদ্রব ভয়াবহ

মোঃ আবুল হোসেন ঃ পুরানা ঢাকার সর্বত্র মশার উপদ্রব ভয়াবহ আকার ধারণ করছে। স্কুল-কলেজ, অফিস-আদালত, দোকান-পাট, বাসা-বাড়ি, পার্ক, রাস্তা-ঘাট সব জায়গায়ই মশার জন্য মানুষ টিকতে পারছে না ক্ষণিক সময়ও। মশার কামড়ে অস্থির হয়ে যাচ্ছে মানুষ। সিটি করপোরেশনের মশক নিধন কর্মী মশার ওষুধ ছিটায় নামে মাত্র।

তারা যেসব জায়গায় ওষুধ ব্যবহার করে, আধা ঘণ্টার মধ্যেই আবার সেসব জায়গা ভরে যায় মশায়। সরকারি চাকরি করেন তারা, সরকার থেকে বেতন-ভাতাদি পায়। ওষুধ ছিটানো তাদের দায়িত্ব ও কর্তব্য।

যারাই ডেকে এনে ওষুধ ছিটাচ্ছে, তাদের কাছ থেকে ১০/২০ টাকা আদায় করছে মশক নিধন কর্মীরা। এ টাকা কার পকেটে যাচ্ছে? ভুক্তভোগী মানুষ তা জানতে চায়। দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কি ব্যবস্থাই বা গ্রহণ করবেন প্রশাসন? সঠিকভাবে ওষুধ প্রয়োগ করে মশকমুক্ত পুরানা ঢাকা চাই আমরা, এ দাবি পুরানা ঢাকার মানুষের।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।