× Banner
সর্বশেষ
একমাত্র বাংলাদেশই জ্বালানি তেলের দাম অপরিবর্তিত -মন্ত্রী ইকবাল হাসান নড়াইলে সড়ক দুর্ঘটনায় মহিলা নিহত  সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী আটক আজ ৭ এপ্রিল বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ মঙ্গলবার (৭ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী

পিছিয়ে আছে বাংলাদেশ

admin
হালনাগাদ: শনিবার, ১৯ ডিসেম্বর, ২০১৫

অর্থনৈতিক ডেস্ক: বাংলাদেশের ব্যবসাবান্ধব পরিবেশের দিক থেকে অবস্থান বিশ্বে ১২১তম। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বাণিজ্যবিষয়ক সাময়িকী ফোর্বস-এর তৈরি তালিকায় ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশ এই স্থান পেয়েছে।

তালিকার শীর্ষ দেশ ডেনমার্ক, আর একেবারে সবচেয়ে নিচে রয়েছে শাদ। ফোর্বসের তথ্যানুযায়ী, এ তালিকায় বাংলাদেশের ওপরে স্থান পেয়েছে দক্ষিণ এশিয়ার চারটি দেশ। দেশগুলো হলো শ্রীলঙ্কা (৯১), ভারত (৯৭),  ভুটান (১০১), পাকিস্তান (১০৩) ও নেপাল (১১৮)। এ অঞ্চলের যে দেশটি বাংলাদেশের নিচে রয়েছে তা হলো মিয়ানমার।

১১টি বিষয়কে পরিমাপক হিসেবে বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে বার্ষিক এ তালিকা। বিষয়গুলো হলো সম্পত্তির অধিকার,  উদ্ভাবন,  কর,  প্রযুক্তি ও দুর্নীতি; ব্যক্তিগত, বাণিজ্য ও অর্থনৈতিক স্বাধীনতা;  আমলাতন্ত্র, বিনিয়োগকারীদের সুরক্ষা এবং পুঁজিবাজারের সক্ষমতা। প্রতিটি বিষয়কেই সমান গুরুত্ব দেওয়া হয়েছে তালিকা তৈরির ক্ষেত্রে।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৩ শতাংশ, মাথাপিছু আয় তিন হাজার ৪০০ মার্কিন ডলার। তালিকার একেবারে নিচে থাকা দেশগুলোতে উচ্চমাত্রার দুর্নীতি হয় এবং এসব দেশের নাগরিকরা কম স্বাধীনতা ভোগ করে থাকে।

ডেনমার্কের পর নিউজিল্যান্ড স্থান পেয়েছে। তৃতীয় নম্বরে রয়েছে নরওয়ে। আয়ারল্যান্ড (৪), সুইডেন (৫), ফিনল্যান্ড (৬), কানাডা (৭), সিঙ্গাপুর (৮), নেদারল্যান্ডস (৯), হংকং (১১) ও সুইজারল্যান্ড (১২)।

যুক্তরাষ্ট্র চার ধাপ নিচে নেমে তালিকার ২২ নম্বরে স্থান পেয়েছে। ২০০৯ সালে দেশটি দ্বিতীয় নম্বরে ছিল। কিন্তু এরপর ছয় বছর ধরে এর অবস্থানের অবনতি অব্যাহতই রয়েছে। যুক্তরাজ্য ও জাপান তিন ধাপ এগিয়ে ১০ ও ২৩ নম্বরে স্থান করে নিয়েছে। জার্মানির অবস্থান ১৮ আর চীন ৯৭ থেকে এগিয়ে ৯৪ নম্বরে স্থান করে নিয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..