× Banner
সর্বশেষ
৯০ দিনের মধ্যেই নতুন রাষ্ট্রপতি নির্বাচন: নির্বাচন কমিশনার প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে -শিক্ষামন্ত্রী প্রতিশ্রুতির প্রত্যেকটি কাজ শুরু করে দিয়েছে সরকার -এমপি খোকন তাালুকদার সবার আগে বাংলাদেশ সেটা মাথায় রেখে সকলের কাজ করতে হবে -এমপি খোকন তালুকদার পাইকগাছায় জগন্নাথদেবের উল্টোরথযাত্রা উৎসব সম্পন্ন  লক্ষ্মীপুরে উন্নয়ন কাজে অনিয়ম বরদাশত করা হবে না: পানিসম্পদ মন্ত্রী এ্যানি বনবিভাগের অভিযানে উদ্ধারকৃত ৭৭ বস্তা ঝিনুক মালঞ্চ নদীতে অবমুক্ত সবুজ বেনাপোল গড়ার প্রত্যয়ে বিএনপি নেতা ভারতের বৃক্ষরোপণ কর্মসূচি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ সরকার -স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের সর্বশেষ তথ্য এবং উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় সরকারের গৃহীত কার্যক্রম

পিআইডি

টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম

মিয়ানমারের চলমান সংঘাতের কারণে দীর্ঘদিন ধরে স্থবির থাকা কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান।

আজ টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের কেরুনতলী এলাকায় নাফ নদীর তীরবর্তী স্থলবন্দর পরিদর্শনের সময় প্রতিমন্ত্রী একথা বলেন। এসময় তিনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী, ব্যবসায়ী প্রতিনিধি এবং বন্দর ব্যবস্থাপনার সঙ্গে জড়িত বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠক করেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বন্দর এলাকার গুদামে সংরক্ষিত পণ্যসহ সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন। পরে সাংবাদিকদের তিনি জানান, টেকনাফ স্থলবন্দর পুনরায় সচল করতে সরকার কার্যক্রম শুরু করেছে। এ বিষয়ে বিজিবি, কোস্ট গার্ড, কাস্টমস, এনবিআর, সিএন্ডএফ এজেন্টসহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করা হয়েছে। তিনি আরো বলেন, জনগণের চাহিদা এবং ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনায় নিয়ে সীমান্ত বাণিজ্য পুনরায় চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে। বাংলাদেশ ও মিয়ানমার সরকারের সমন্বয়ের মাধ্যমে বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক করার চেষ্টা চলছে।

এছাড়া, নৌপরিবহন প্রতিমন্ত্রী কক্সবাজার লাইট হাউস এবং নির্মানাধীন বিআইডব্লিউটিএর জেটিঘাট পরিদর্শন করেন।

পরিদর্শনকালে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব ড. নূরুন্নাহার চৌধুরী, এনডিসি; স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..