বেনাপোল বন্দরে যাত্রীবাহী সবধরনের বাস ধর্মঘট

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ বেনাপোল(যশোর):  বেনাপোল বন্দর থেকে লোকাল ও দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস বন্ধ রেখে সারা দেশের ন্যায় ধর্মঘট পালন করছেন স্থানীয় পরিবহন ব্যবসায়ী ও শ্রমিকরা। তবে পরিবহন ব্যবসায়ীদের দাবী চালকরা গাড়ি চালাচ্ছেন না।

শুক্রবার(০৩ আগষ্ট) দুপুর থেকে এরুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় দূভোগে পড়েছেন ভারত ফেরত যাত্রীরা। গন্তব্যে যেতে না পেরে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ।

বেনাপোল স্থলবন্দর এলাকা ঘুরে দেখা যায়, ভারত থেকে যারা ফিরছেন তারা গন্তব্যে যেতে না পেরে বিভিন্ন  আবাসিক হোটেলে আশ্রয় নিয়েছেন। অনেকের হাতে খরচের টাকা না থাকায় বেকায়দায় পড়েছেন।

ভারত ফেরত যাত্রী মোহাম্মদ আলী জানান, তিনি বাস ধর্মঘটের কথা জানলেও ভিসা শেষ হওয়ায় তাকে বাধ্য হয়ে ফিরতে হয়েছে। এখন বাড়িতে ফেরাও জরুরী। কিন্তু কি করবেন ভেবে পারছেন না।

বেনাপোল সোহাগ পরিবহনের ম্যানেজার শহিদুল ইসলাম  জানান,  তারা পরিবহন চলাচল বন্ধ করেননি।  চালকরা গাড়ি রেখে চলে গেছেন।  কখন ফিরবেন কিছু বলছেনা।

তারা বলছেন, দূর্ঘটনা ঘটতেই পারে।চালকদের বিরুদ্ধে যে আইন তৈরী হচ্ছে এক তা তরফা।  এটা তারা মানেন না।

জানা যায়, বেনাপোল দেশের সর্ববৃহৎ স্থলবন্দর এলাকা। এ বন্দরটি  যেমন বাণিজ্যের জন্য উল্লেখ্য যোগ্য তেমনি পাসপোর্ট যাত্রী যাতায়াতে। এপথে প্রতিদিন প্রায় ৫শতাধিক পন্যবাহী ট্রাক ভারত থেকে পণ্য নিয়ে বেনাপোল বন্দরে প্রবেশ করছে। অপরদিকে ব্যবসা,বাণিজ্য,চিকিৎসা ও ভ্রমনের ক্ষেত্রে প্রায় আট হাজার  যাত্রী ভারত-বাংলাদেশ যাতায়াত করছে। ধর্মঘটে সবখানে বিরুপ প্রভাব পেড়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।