× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর – ডেপুটি স্পিকার

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর - ডেপুটি স্পিকার

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউকে আরো পরিচ্ছন্ন, পরিবেশবান্ধব ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। সমন্বিত উদ্যোগের মাধ্যমে এলাকাটিকে রাজধানীর একটি আদর্শ, পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসরে রূপান্তর করা সম্ভব।

আজ মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন এলাকায় পরিচালিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার বলেন, রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও দৃষ্টিনন্দন জনসমাগমস্থল হিসেবে প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে অসংখ্য দর্শনার্থী, পথচারী, সংস্কৃতি ও ক্রীড়াপ্রেমী মানুষ এখানে আসেন। তাই এ এলাকার পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় গণশৌচাগারের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় দর্শনার্থীরা ভোগান্তির শিকার হচ্ছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে ভ্রাম্যমাণ গণশৌচাগারগুলো ব্যবহার উপযোগী রাখার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

কায়সার কামাল বলেন, জাতীয় সংসদ ভবন বিশ্বের অন্যতম স্থাপত্য নিদর্শন। এর আশপাশে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা জমে থাকা এবং অপরিকল্পিত বর্জ্য ফেলার প্রবণতা রোধে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা শুধু সৌন্দর্যবর্ধনের বিষয় নয়। এটি জনস্বাস্থ্য ও পরিবেশ সুরক্ষার সঙ্গেও সরাসরি সম্পর্কিত। বিশেষ করে বর্ষা মৌসুমে অপরিচ্ছন্ন পরিবেশ মশার প্রজনন বৃদ্ধি করে ডেঙ্গুসহ বিভিন্ন রোগের ঝুঁকি বাড়াতে পারে। এজন্য নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান ও কার্যকর বর্জ্য ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দিতে হবে।

ডেপুটি স্পিকার সংশ্লিষ্ট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন। একই সঙ্গে জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত বর্জ্য অপসারণ কার্যক্রম জোরদারের আহ্বান জানান।

তিনি আরো বলেন, মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ ভবন সংলগ্ন এলাকাকে আরো সবুজ ও পরিবেশসম্মত করে তুলতে সংসদ চত্বরের দেয়াল সংলগ্ন স্থান এবং উপযুক্ত খালি জায়গায় অধিকসংখ্যক বৃক্ষ, ফুল ও সৌন্দর্যবর্ধক গাছপালা রোপণ করা হবে। এতে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি দর্শনার্থীদের জন্য মনোরম ও ছায়াময় পরিবেশ সৃষ্টি হবে।

পরিদর্শনকালে সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়াসহ গণপূর্ত অধিদপ্তর, সিটি করপোরেশন এবং সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..