× Banner
সর্বশেষ
স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে নতুন জীবনের স্বপ্ন, ট্রেনের নিচে তরুণী জনগণের সেবায় আন্তরিকভাবে কাজ করতে ইউএনওদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ৫০০ টাকার বিনিময়ে চুল বিক্রি, দুই সন্তানকে নিয়ে রেললাইনে রেহানা ক্ষুদ্র-মাঝারি শিল্পের অবদান ৬০ শতাংশে নিতে হবে – শিল্পমন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ খাতে কর্মসংস্থান বাড়াতে কাজ করছে সরকার – প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু যশোর সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ আটক-১ বাঁশখালীকে বন্যা মুক্ত করার পদক্ষেপ নেয়া হবে – ত্রাণমন্ত্রী হাওরে বাড়বে মাছের অভয়াশ্রম, ইজারা প্রথা বাতিলের উদ্যোগ – মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী তরুণদের নেতৃত্বেই টেকসই হবে প্রযুক্তিনির্ভর উন্নয়ন – তথ্যপ্রযুক্তি মন্ত্রী বেনাপোল ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান, যাত্রী হয়রানি বন্ধের নির্দেশ

দুর্যোগ প্রস্তুতি জোরদারে আইআরসির সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী বাংলাদেশ

ACP
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬
দুর্যোগ প্রস্তুতি জোরদারে আইআরসির সঙ্গে অংশীদারিত্বে আগ্রহী বাংলাদেশ

দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কার্যক্রম আরও জোরদারে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ।

আজ তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইন্টারন্যাশনাল রেসকিউ কমিটি (আইআরসি)’র একটি প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এ আগ্রহের কথা জানান।

আইআরসির প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংস্থাটির এশিয়া অঞ্চলের উপ-আঞ্চলিক পরিচালক হাসিনা রহমান। এ সময় সংস্থাটির আঞ্চলিক অ্যাডভোকেসি বিশেষজ্ঞ ও অ্যাডভোকেসি অ্যান্ড কমিউনিকেশনস প্রধান শাবিরা নুপুরও উপস্থিত ছিলেন।

বৈঠকে দুর্যোগ প্রস্তুতি, ঝুঁকি হ্রাস এবং জলবায়ু পরিবর্তনজনিত চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা বৃদ্ধির বিষয়ে উভয় পক্ষ আলোচনা করে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হুমায়ুন কবির বলেন, সমঝোতা স্মারকের মাধ্যমে আনুষ্ঠানিক অংশীদারিত্ব প্রতিষ্ঠা বাংলাদেশের দুর্যোগ প্রস্তুতি ও ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচিকে আরও শক্তিশালী করতে সহায়ক হতে পারে।

তিনি বলেন, দুর্যোগ মোকাবিলায় জনগণের সক্ষমতা বৃদ্ধি, সচেতনতা জোরদার এবং তৃণমূল পর্যায়ে সহনশীলতা গড়ে তোলা গেলে প্রাণহানি ও জীবিকার ক্ষতি উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব।

আলোচনায় দুর্যোগ-পূর্ব প্রস্তুতি জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং জলবায়ুজনিত দুর্যোগ ও অন্যান্য জরুরি পরিস্থিতি মোকাবেলায় কমিউনিটির সক্ষমতা বাড়ানোর গুরুত্বও তুলে ধরা হয়।

উভয় পক্ষ টেকসই সহনশীলতা গড়ে তোলা এবং বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনা অগ্রাধিকার বাস্তবায়নে যৌথ উদ্যোগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে।

তারা দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত ভবিষ্যৎ ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা আরও জোরদার করতে ঘনিষ্ঠ সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠক বাংলাদেশ ও আইআরসির মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..