× Banner
সর্বশেষ
প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতাদের সাক্ষাৎ ঈদযাত্রায় সড়ক নিরাপত্তায় দায় এড়ানোর সুযোগ নেই – সেতুমন্ত্রী প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার – ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী টেকসই সামাজিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা এখন সময়ের দাবি – অর্থসচিব শুধু চাকরি দিয়ে তরুণদের কর্মসংস্থান সম্ভব নয়; প্রয়োজন শিল্পায়ন – আসাদুল হাবিব দুলু শিক্ষাখাতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক দিন দিন জোরদার হচ্ছে – শিক্ষামন্ত্রী নারী গ্রাম পুলিশ নিয়োগ স্থানীয় সরকারকে আরও জনবান্ধব করবে: স্থানীয় সরকার মন্ত্রী কোটালীপাড়ায় নারী-পুরুষের সমতা: আন্ত:ধর্মীয় সংলাপ শীর্ষক সেমিনার স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে KOICA কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ ঝিনাইদহে জমকালো আয়োজনে যাত্রা শুরু করলো এশিয়া পোস্ট

ফরিদপুর প্রতিনিধি

সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

Kishori
হালনাগাদ: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

ফরিদপুরের সালথা উপজেলায় এক শিক্ষকের বিরুদ্ধে অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. সাহেবুল ইসলাম।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যায় সালথা তেলের পাম্প সংলগ্ন গণমাধ্যমকর্মীদের একটি অফিসে আয়োজিত এ সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে সহকারী শিক্ষক মো. সাহেবুল ইসলাম বলেন, তিনি সিংহপ্রতাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন দায়িত্বশীল শিক্ষক। গত ৫ এপ্রিল কয়েকটি অনলাইন পোর্টালে তার বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ভিত্তিহীন, মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশ করা হয়েছে, যা তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে করা হয়েছে বলে তিনি দাবি করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, তিনি স্বঘোষিত শিক্ষক নেতা নন; বরং উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক। কমিটি অনুমোদিত হলেও শিক্ষকদের মধ্যে বিভাজন থাকায় তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

তার বিরুদ্ধে ১৪ দিন কারাভোগের যে অভিযোগ আনা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, সংশ্লিষ্ট মামলায় তিনি মাত্র একদিন কারাগারে ছিলেন এবং পরবর্তীতে আদালতের রায়ে বেকসুর খালাস পান।

তিনি আরও জানান, তিনি নিয়মিত বিদ্যালয়ে পাঠদান করেন এবং ক্লাস শেষে উপজেলা সদরে যান। কোনো ধরনের কোচিং বাণিজ্যের সঙ্গে তিনি জড়িত নন; বরং রেজুলেশনের মাধ্যমে অতিরিক্ত ক্লাস নিয়ে থাকেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ ধরনের মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল শিক্ষক নেতা মো. সাহেবুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বিভিন্ন অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..