২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে সন্দেহজনক ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১,১৫৪ শিশু। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৪০ শিশু।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থাটির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গে মোট ৮৮৮ শিশুর মৃত্যু হয়েছে। আর নিশ্চিত হামে ৯৯ শিশুর মৃত্যু হয়েছে। তাতে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু দাঁড়াল ৯৮৭ জনে।
এই সময়ে মোট হাম সংক্রান্ত রোগীর সংখ্যা ১ লক্ষ ৬২ হাজার ২৬২ শিশু। তার মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত ১৯ হাজার ৫৬৭ শিশু।



