পাহারা বসিয়ে দুই মাদক ব্যবসায়ি আটক

পাহারা বসিয়ে দুই মাদক ব্যবসায়ি আটক

যুব সমাজের উদ্যোগে এলাকায় পাহারা বসিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর রোববার দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার কটকস্থল গ্রামের। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার রাতে উপজেলার বার্থী ইউনিয়নের দক্ষিণ কটকস্থল গ্রামের চারঘাটা যুব সমাজের সদস্যরা মাদক ব্যবসায়ীদের ধরার জন্য পাহারা বসায়।

এসময় শীর্ষ মাদক ব্যবসায়ী হীরা মাঝির সহযোগী কটকস্থল গ্রামের আজিজ সরদারের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল সরদার ও তারাকূপি গ্রামের সুনিল মন্ডলের ছেলে শুভ মন্ডলকে সাতশ’ পিচ ইয়াবা ও আধাঁ কেজি গাজাসহ আটক করা হয়।

পরে আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি মোঃ ইউনুস মিয়া বলেন, আটককৃতদের মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।