শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
হয়েছে।
রোববার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সেনাবাহিনীর ক্যাপ্টেন আরাফাত হোসেন, মডেল থানার ওসি মোঃ ইউনুছ মিয়া, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা হামমাদ বিন হোসাইন, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজীদ শরীফ,
ইসলামী আন্দোলন বাংলাদেশের এর উপজেলা সভাপতি মোঃ মুস্তফা কামাল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দুলাল রায় দুলু, সাধারণ সম্পাদক মানিক লাল আচার্য্য সহ অন্যান্যরা।



