× Banner
সর্বশেষ
বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী শিক্ষা ও কারিগরি খাতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে আগ্রহী সিঙ্গাপুর বাংলাদেশ-চীনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে রোহিঙ্গা ও করিডোর নিয়ে আলোচনা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে প্রধানমন্ত্রীর সঙ্গে টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের নেতাদের সাক্ষাৎ মধুখালীতে শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট সভাপতি ও ইউনিট লিডারদের সাথে মতবিনিময় সভা যখনই বাংলাদেশের জনগণ বিপদে পড়েছে, চীন পাশে দাঁড়িয়েছে – ইয়াও ওয়েন দিল্লি বিক্ষোভের পর মোদি সরকারের কাছে রাহুল গান্ধীর ৫ দফা দাবি ইরান যুদ্ধের পেছনে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার: পেন্টাগন প্রধান কোটালীপাড়ায় রুদ্রিকা দে রিংকি’র অন্নপ্রাশন ও ভাগবত পাঠ অনুষ্ঠিত

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট প্রতিনিধি

মোরেলগঞ্জে নিখোঁজ ড্রেজার শ্রমিকের লাশ উদ্ধার

Ovi Pandey
হালনাগাদ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
morelgonj

বাগেরহাটের মোরেলগঞ্জে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ থাকা শ্রমিক জাকির হাওলাদারের(২৫) লাশ উদ্ধার হয়েছে। ঘটনার প্রায় ৩ ঘন্টা পরে মঙ্গলবার(১৪ মার্চ)  দুপুর দেড়টার দিকে বারইখালী খালে তল্লাশি চালিয়ে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ খুঁজে পায়। এর আগে বেলা সাড়ে ১০ টার দিকে সন্ন্যাসী এলাকার রুস্তম হাওরাদারের ছেলে জাকির মাথায় আঘাত পেয়ে ড্রেজার থেকে খালে পড়ে নিখোঁজ হয়েছিলেন। জাকিরের স্ত্রী ও ৩ বছর বয়সী একটি সন্তান রয়েছে।

জানা গেছে, জাকির হাওলাদার মোরেলগঞ্জের ফেরদৌস শেখের বালু আনলোডের জাহাজে শ্রমিকের কাজ করতেন। মঙ্গলবার দুটি জাহাজ ওই আনলোড জাহাজের কাছে নোঙর করতে গেলে দুই জাহাজের ধাক্কায় মাথায় আঘাত লাগে জাকিরের।

এ বিষয়ে ফায়ার সার্ভিস মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, ঘটনার ৩ ঘন্টার মধ্যে ফায়ার সার্ভিস কর্মীরা খালে তল্লাশি চালিয়ে জাকিরের মরদেহ উদ্ধার করেছে। পরে ওয়ার্ড কাউন্সিলর মো. নান্না শেখের নিকট হস্তান্তর করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..