লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে মা-মেয়েসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রায়পুরে দুই মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌর শহরের ৩ নং ওয়ার্ড গাঙপাড়ে ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ঘাতক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন রায়পুর থানার ওসি শাহিন মিয়া।

নিহতরা হলেন- শাহিনুর বেগম (৪৫), সায়মা বেগম (২১), ইকরা বেগম (১৭)। তাদের সবার বাড়ি নোয়াখালীর সূবর্ণচর বলে প্রাথমিকভাবে জানা যায়।

তারা এখানে ভাড়া থেকে রায়পুর শহরে ভ্রাম্যমাণ ফল ব্যবসা করতেন। তবে কি কারণে ঘটনার সূত্রপাত সে বিষয়ে পুলিশ এখনো নিশ্চিত নয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।