× Banner
সর্বশেষ
নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

পায়ুপথে বাতাস ঢুকিয়ে কর্মী হত্যা

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

স্টাফ রিপোর্টার:  নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে এক কিশোর শ্রমিককে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

গতকাল বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় কিশোরের মৃত্যু হয়।নিহত কিশোরের নাম ইয়ামিন (১৬)। তাঁকে হত্যায় জড়িত সন্দেহে রায়হান নামের আরেক কিশোর শ্রমিককে আটক করেছে পুলিশ।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঞ্জুর কাদের জানান, সোনারগাঁর মহেষটেক এলাকায় বিআর স্পিনিং মিলের শ্রমিক ইয়ামিন। সে একই এলাকায় থাকত। গতকাল রাতে ইয়ামিন মিলের ওয়ার্কশপে কাজ করছিল। ধারণা করা হচ্ছে,ওই সময়ই রায়হান কম্প্রেসরের পাইপ ইয়ামিনের পায়ুপথে চেপে ধরে। পরে আশঙ্কাজনক অবস্থায় ইয়ামিনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চলতি বছরের ২৪ জুলাই নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক শিশু শ্রমিকের পায়ুপথ দিয়ে বাতাস ঢুকিয়ে হত্যা করা হয়। ওই দিনে দুপুরে রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকায় জোবেদা টেক্সটাইল মিলস লিমিটেডে এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম সাগর বর্মণ। তার বয়স১০ বছর। তার বাবার নাম সুমন বর্মণ। তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর গ্রামে।


এ ক্যটাগরির আরো খবর..