× Banner
সর্বশেষ
নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার কুড়িগ্রামে খাল পুনঃখননের কর্মসূচি উদ্বোধন করলেন – ত্রাণমন্ত্রী বীরমাতার স্বপ্ন বাস্তবায়নে বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ নামে কামারখালীতে রউফনগর উপজেলা করার দাবী চলতি বছর দেড় হাজার কিলোমিটার খাল খনন করা হবে – ত্রাণমন্ত্রী মাদ্রাসাছাত্রীকে দোকানে আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে সড়ক অবরোধ পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ; বাংলাদেশে ইতালির নামি ফুটবল ক্লাবগুলোর প্রীতি ম্যাচ আয়োজনের প্রস্তাব শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৯

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর, ২০১৬

বিশেষ প্রতিবেদক:  রাজধানীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ঢাকা মহানগরীর বিভিন্ন থানা এলাকা থেকে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

আজ সকালে বিষয়টি জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইউসুফ আলী।

তিনি জানান, ডিএমপির বিভিন্ন থানা পুলিশ ও গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা এই বিশেষ অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার ব্যক্তিরা মাদক ব্যবসা ও মাদক সেবনের সঙ্গে জড়িত।

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ৪২০টি ইয়াবা ট্যাবলেট, ১৩৫ গ্রাম হেরোইন, এক কেজি ৪৫০ গ্রাম গাঁজা, ১১৫টি ইনজেকশন, ৫১ ক্যান বিয়ার ও ১২০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..