পাটকেলঘাটার কুমিরা মাধ্যমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভা অনুষ্ঠিত

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি: পাটকেলঘাটার ঐতিহ্যবাহী কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে যশোর শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত ম্যানেজিং কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ঘোষ সনৎ কুমারের সভাপতিত্বে

শুক্রবার সকাল ৯ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বিদ্যালয়ের বিদ্যোৎসাহী সদস্য হিসেবে সমাজ সেবক গোপাল ঘোষকে মনোনীত সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া এ বছর ঐতিহ্যবাহী কুমিরা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়কে আদর্শ স্কুল হিসেবে ঘোষণা দেয়ায় পরিচালনা কমিটি, শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পাশাপাশি বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার সরকারী সফরে চলতি মাসের ১০ তারিখে বিদেশ সফর করবেন বলে স্কুলের পক্ষ থেকে অভিনন্দন জ্ঞাপন করা হয়। এসময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকৃতি কুমার রায়, পরিচালনা সদস্য বরুণ নন্দী, দাতা সদস্য কাজী তবিবর রহমান, বাবলূর রহমান মল্লিক, শেখ মফিদুল ইসলাম, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, মুক্তি মজুমদার, শিক্ষক প্রতিনিধি আশীষ বসু, মোঃ মফিদুল ইসলাম কাগুজী, অর্পণা রাণী দাশ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।