পাটকেরঘাটায় শহীদ স.ম আলাউদ্দীনের হত্যাকারীদের ফাসির দাবিতে মানব বন্ধন কর্মসুচি পালিত

পাটকেলঘাটা প্রতিনিধি ॥  দীর্ঘ ২৩ বছর পরেও বিশিষ্ঠ আওয়ামীলীগ নেতা,দৈনিক পত্রদূত সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শহীদ স.ম আলাউদ্দীনের হত্যাকারীদের ফাসির দাবিতে পাটকেলঘাটা আলাউদ্দীন স্মৃতি সংসদ আওয়ামীলীগ,কৃষকলীগ,জাসদ,জাতীয়পাটি,ওয়ার্কাসপাটির উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা গতকাল সন্ধ্যা ৬ টায় পাটকেলঘাটা আলাউদ্দীন চত্বরে অনুষ্ঠিত হয়।

প্রবলবৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ এই জনপ্রিয় নেতার হত্যাকারীদের ফাসির দাবি জানিয়ে মানব বন্ধন কর্মসুচিতে অংশ গ্রহন করেন। আলাউদ্দীন স্মৃতিসংসদের আহবায়ক তালা উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান ইখতিয়ার হোসেনের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা কৃষকলীগের সভাপতি বিশ্বজিৎ সাধু ,সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাসেম, তালা উপজেলা ওলামালীগের আহবায়ক শেখ আনছার আলী, তালা উপজেলা মুক্তিযোদ্ধা সতœান কমান্ডের সভাপতি লিটু,পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি শেখ জহুরুল হক, ওয়ার্কাসপাটির নেতা আদিত্যমল্লিক প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সরুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বাস আতিয়ার রহমান। বক্তরা তাদের বক্তব্যে বলেন সাতক্ষীরার জনপ্রিয় নেতা আলাউদ্দীন হত্যার বিচার অবশ্যই হবে। প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে।

জনপ্রিয় এই নেতার হত্যাকারীদের ধিক্কার জানান,তাদের প্রতি ঘৃনাবোধ করেন। দেশের সরকার প্রধানকে উদ্দেশ্য করে বক্তরা আরো বলেন রাজপথ অবরোধ করে সরকার ও বিচারকদের জানিয়ে দিতে চাই আলাউদ্দীনের খুনিদের সাতক্ষীরার মাটিতে ঠাই নাই। বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীনহত্যার বিচার সাতক্ষীরার মাটিতে হতেই হবে তার জন্য যা প্রয়োজন তা সাতক্ষীরা বাসীকে নিয়ে করা হবে।

বক্তরা প্রয়াত নেতার স্মৃতিচারন করে আরও বলেন আলাউদ্দীন সাহেব ছিলেন গন মানুষের নেতা সেই নেতার আদর্শকে ধারন করে আমাদের শিক্ষা নিতে হবে। তিনি সবসময় সাধারন মানুষের জন্য রাজনীতি করতেন । বক্তরা আলাউদ্দীন সাহেবের খুনিদের ফাসির দাবী করেন

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।