পাইকগাছায় বজ্রপাত ও সড়ক দূর্ঘটনায় নিহত পরিবারকে আর্থিক সহায়তা প্রদান

ইমদাদুল হক,পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ॥  পাইকগাছায় বজ্রপাত ও সড়ক দূর্ঘটনায় নিহত ৩ ব্যক্তির পরিবারকে সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে নিজ কার্যালয়ে নিহত পরিবারের প্রত্যেককে সহায়তার ২০ হাজার টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফকরুল হাসান।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, প্রকল্প বাস্তবায়ন অফিসের সবুর খান ও সাইফুল ইসলাম। বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন, গজালিয়া গ্রামের মান্নান ফকির ও সিলেমানপুর গ্রামের সাদ্দাম গাজী এবং সড়ক দূর্ঘটনায় নিহত ব্যক্তি হলেন, গজালিয়া গ্রামের হাবিবুর রহমান সানা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।