× Banner
সর্বশেষ
শ্যামনগরে প্রতিবন্ধী,দুস্থ ও অসহায় ব্যক্তিদের মাঝে দুই লক্ষাধিক টাকার চেক বিতরণ শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদৎবার্ষিকী অনুষ্ঠিত তনু হত্যা মামলায় সাবেক সেনাসদস্য হাফিজুরের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ লিবিয়ায় মাফিয়ার নির্যাতনে মাদারীপুরের যুবকের মৃত্যু পাইকগাছায় ছাত্র ও দরিদ্র মানুষের মাঝে সাইকেল, সেলাই মেশিন ও ভ্যান বিতরণ মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহর কমান্ডারের বাংলাদেশ সফর শেষ ভারতীয় হাইক‌মিশনা‌রের স‌ঙ্গে আইএবিডির প্রতি‌নি‌ধিদ‌লের সাক্ষাৎ গ্যাস-বিদ্যুৎ সংকটের জবাব চেয়ে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ১১ দলের পররাষ্ট্রমন্ত্রীর কা‌ছে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির পরিচয়পত্র পেশ

পাইকগাছায় বজ্রপাতে মহিলা সহ হতাহত-২

admin
হালনাগাদ: শনিবার, ৪ জুন, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: পাইকগাছায় বজ্রপাতে নরেন্দ্রনাথ বিশ্বাস (৫৫) নামে এক ব্যক্তি নিহত ও অনন্যা হালদার (৩০) নামে এক মহিলা আহত হয়েছে।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ফুলবাড়ী এলাকায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। আহত মহিলাকে খুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, শনিবার দুপুর ১২টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হলে ফুলবাড়ী গ্রামের মৃত মামা চরণ বিশ্বাসের ছেলে নরেন্দ্রনাথ বিশ্বাস মাঠে গরু আনতে যায়। গরু নিয়ে ফিরে আসার সময় আকষ্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই নরেন্দ্রনাথের মৃত্যু হয়।

এ সময় একই এলাকার তাপস হালদারের স্ত্রী অনন্যা হালদার গুরুতর আহত হলে তাকে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়। থানা পুলিশের এসআই আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..