× Banner
সর্বশেষ
সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান আরিফুল হক চৌধুরীর বৈশ্বিক বিনিয়োগের সম্ভাবনাময় গন্তব্য বাংলাদেশ – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর সাথে চীনের Anhui Normal University-এর প্রেসিডেন্টের সাক্ষাৎ তথ্যমন্ত্রী সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সাক্ষাৎ বিশ্ব ব্যাংকের প্রতিনিধিদলের সাথে সড়ক ও সেতু মন্ত্রীর বৈঠক, সহযোগিতা সম্প্রসারণে জোর দেশে টিকাদান কার্যক্রম জোরদার করতে বৃহৎ পরিসরে ভ্যাকসিন সংগ্রহ করছে সরকার – স্বাস্থ্যমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

পাইকগাছায় জাতীয় শোক দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতি মূলক সভা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ৯ আগস্ট, ২০১৬

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি: জাতীয় শোক দিবস পালন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসনের এক প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী। বিশেষ অতিথি ছিলেন, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ নাজমুল হক, ওসি মারুফ আহম্মদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাত হোসেন বাচ্চু, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ প্রভাত কুমার দাশ, ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজু।

বক্তব্য রাখেন, আ’লীগনেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, অধ্যক্ষ লুৎফর রহমান, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, উপজেলা পূজা পরিষদের সভাপতি সমিরণ সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সম্পাদক তৃপ্তি রঞ্জন সেন, প্রধান শিক্ষক অজিত কুমার সরকার, সাংবাদিক মোঃ আব্দুল আজিজ, প্রকাশ ঘোষ বিধান, প্রাক্তন অধ্যাপক জিএম আজহারুল ইসলাম, জেলা যুবলীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, প্রভাষক ময়নুল ইসলাম, মাসুদুর রহমান মন্টু, বজলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ আবুল কালাম আজাদ ও পৌর ইমাম পরিষদের সম্পাদক মাওঃ রইসুল ইসলাম। সভায় আগামী ১৫ আগষ্ট যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস উদযাপন ও দিবসটি উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, গোয়েন্দা নজরদারী বৃদ্ধি, সিসি ক্যামেরা স্থাপন, পতাকা উত্তোলনের ক্ষেত্রে অবমাননা হলে মোবাইল কোর্ড পরিচলনা, স্বেচ্ছাসেবক নিয়োগ ও স্ব স্ব প্রতিষ্ঠানে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গৃহিত হয়।


এ ক্যটাগরির আরো খবর..