পাইকগাছায় ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে ওয়াপদার বেঁড়িবাধে ভাঙ্গন

পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছায় ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে বিভিন্ন স্থানে পাউবো’র ওয়াপদার বেঁড়িবাধে ভাঙ্গন দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানদের তত্ত্বাবধানে এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বাঁধ মেরামতের চেষ্টা অব্যাহত রেখেছে।

উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক ও আ’লীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন।

জানাগেছে গত বৃহস্পতিবার বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে টানা ৩ দিন ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার কারণে নদীতে অস্বাভাবিক পানি বৃদ্ধি পায়। যার ফলে ভারি বৃষ্টিপাত ও নদীর প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন পোল্ডারের ওয়াপদার বেঁড়িবাধে ভাঙ্গন দেখা দেয়। কিছু কিছু বাঁধে বড় ধরণের ধ্বস নামলে ঝুকিপূর্ণ হয়ে পড়ে বিস্তির্ণ এলাকা। দেলুটি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান, ২২ নং পোল্ডারের ভদ্রানদীর ভাঙ্গনে ভাঙ্গন কবলিত কালিনগর এলাকার ওয়াপদার বেঁড়িবাধ ঝুকিপূর্ণ হয়ে পড়ে।  শুক্রবার সকালে শত শত এলাকাবাসী স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে বাঁশের পাইলিং ও গাছের ডাল-পালা দিয়ে বাঁধ মেরামতের চেষ্টা করা হয়। সোলাদানা

ইউপি চেয়ারম্যান এসএম এলামুল হক জানান, শিবসা নদীর ভাঙ্গনে ২৩নং পোল্ডারের পাটকেল পোতা এলাকার বাঁধে বড় ধরণের ভাঙ্গন সৃষ্টি হয়। পরে এলাকাবাসীকে সাথে নিয়ে ভাঙ্গন কবলিত বাঁধ মেরামতের চেষ্টা করা হয়। গড়ইখালী ইউপি চেয়ারম্যান রুহুল আমিন বিশ্বাস জানান, ১০/১২ নং পোল্ডারের কুমখালী ফঁকির বাড়ী এলাকার বাঁধে বড় ধরণের ভাঙ্গন সৃষ্টি হয়। পরে প্রায় ৩শত লোকের স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে ভাঙ্গন কবলিত বাঁধ মেরামতের চেষ্টা করা হয়। খবর পেয়ে এ দিন দুপুরে কুমখালী এলাকার ভাঙ্গন কবলিত বাঁধ পরিদর্শন করেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স ম বাবর আলী, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, আ’লীগের কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার প্রেম কুমার মন্ডল ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।