আমে কেমিক্যালস ব্যবহার নিরুৎসহিতকরনে কর্মশালা

মেহের আমজাদ, মেহেরপুরঃ আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহার রোধ এবং বালাইনাশকের নিরাপদ ও কার্যকরী ব্যবহারের মধ্য দিয়ে মানসম্মত আম উৎপাদনের লক্ষ্যে মেহেরপুরের আম চাষীদের নিয়ে এক উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপি আমে কেমিক্যালস ব্যবহার নিরুৎসহিতকরনে উদ্বুদ্ধকরনমূলক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য অধ্যাপক ফরহাদ হোসেন।

আমে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারে প্রশাসনের কঠোর সতর্কতা উল্লেখ করে নিরাপদ আম উৎপাদন ও বাজারজাত করণের বিষয়ে কৌশল উপস্থাপন করে জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঢাকার মহা-পরিচালক কৃষিবিদ মোঃ হামিদুর রহমান, মেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলম, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট মোঃ মিয়াজান আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ নিত্য রঞ্জন বিশ্বাস, যশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডিদাস কুন্ডু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মেহেরপুর কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক এস.এম মোস্তাফিজুর রহমান।

মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোফাখখারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামান, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নু, শিল্প ও বনিক সমিতির সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলী, বিশিষ্ট আম ব্যবসায়ী আলহাজ মোঃ আলাউদ্দিন, সামসুজ্জোহা গোরা, মেহেরপুর উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলম, সাধারন সম্পাদক আতাউর রহমান প্রমুখ।

ট্যাগ আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহানউদ্দিন আহমেদ চুন্নুআমে কেমিক্যালসআমে কেমিক্যালস নিরুৎসহিতকরনে কর্মশালাআমে কেমিক্যালস ব্যবহারআমে কেমিক্যালস ব্যবহার নিরুৎসহিতকরনে কর্মশালাউপজেলা কৃষি কর্মকর্তা এ.কে.এম কামরুজ্জামানকৃষি সম্প্রসারণ অধিদপ্তরকেমিক্যালস ব্যবহার নিরুৎসহিতকরনে কর্মশালাজেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলীবিশিষ্ট আম ব্যবসায়ী আলহাজ মোঃ আলাউদ্দিনমেহেরপুর উন্নয়ন ফোরামের সভাপতি রফিক-উল আলমমেহেরপুর-১ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেনমেহেরপুরের পুলিশ সুপার হামিদুল আলমযশোর অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ চন্ডিদাস কুন্ডুশিল্প ও বনিক সমিতির সহসভাপতি আলহাজ মোঃ আসকার আলীসাধারন সম্পাদক আতাউর রহমানসামসুজ্জোহা গোরা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।