পাইকগাছার ৩টি মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

উন্নয়নের ধারা বজায় রাখতে নৌকা প্রতীকে ভোট দিন……

ইমদাদুল হক মিলন,পাইকগাছা,খুলনা ॥
পাইকগাছার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে বহুতল একাডেমীক ও উর্দ্ধমূখী সম্প্রসারণ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক।

তিনি মঙ্গলবার দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে উপজেলার দেলুটি ইউনিয়নের দারুণমলি¬ক ডি এইচ কে মাধ্যমিক বিদ্যালয়ের বহুতল একাডেমীক ভবন, হাটবাড়ী মিলনী মাধ্যমিক বিদ্যালয় ও আলোক দ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের বিদ্যমান ভবনের উর্দ্ধমূখী সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে তিনি দারুণমলি¬ক মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

সভায় এমপি নূরুল হক এলাকার উন্নয়নের ধারা বজায় রাখার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিতে এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।

দারুণমলি¬ক মাধ্যমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি পলাশ কান্তি রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগনেতা আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, আওয়ামীলীগ নেতা আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন ভদ্র, জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, নাহার আক্তার, ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, আওয়ামীলীগ নেতা নিরাপদ সরকার, অধ্যক্ষ দিবাকর মন্ডল।

আওয়ামী লীগনেতা বাসুদেব রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক রণজিৎ রায়, নিত্যনন্দ মন্ডল, কৃষ্ণপদ মন্ডল, গোপাল চন্দ্র মন্ডল, বিনয় রায়, জেলা যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সুকৃতি মোহন সরকার, দীপ্তি চক্রবর্তী, অনীল কৃষ্ণ মলি¬ক, নলিনাক্ষ বৈদ্য, যুবলীগনেতা শেখ মাসুদুর রহমান, রাম চন্দ্র টিকাদার, প্রণব কান্তি মন্ডল, প্রদীপ মহলদার, রবিউল ইসলাম, বিদ্যুৎ বিশ্বাস, জগদীশ চন্দ্র রায়, অঞ্জন মন্ডল, জালাল সরদার, সঞ্জয় ঘোষ, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, পৌর সভাপতি মাসুদ পারভেজ রাজু, শিক্ষার্থী মীরা খাতুন ও প্রীতু কণা সরকার।

অনুষ্ঠানে এলাকাবাসী আগামী নির্বাচনে বর্তমান সংসদ সদস্য আলহাজ্ব এ্যাডঃ শেখ মোঃ নূরুল হককে পুনরায় দলীয় মনোনয়ন দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।