পাঁচটি আসনের উপনির্বাচনে গত ৬ দিনে ১৩০টি ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ

পাঁচটি আসনের উপনির্বাচনে গত ৬ দিনে ১৩০টি ফর্ম বিক্রি করেছে আওয়ামী লীগ

জাতীয় সংসদের পাঁচটি আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি ও জমার শেষ দিন আজ। ষষ্ঠ দিনেও শূন্য হওয়া পাঁচটি সংসদীয় আসনের উপনির্বাচনের জন্য ১৩টি দলীয় মনোনয়ন ফরম বিক্রি করেছে আওয়ামী লীগ। এ নিয়ে গত ৬ দিনে আওয়ামী লীগের মোট ১৩০টি ফরম বিক্রি হয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম (সিরাজগঞ্জ-১), সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন (ঢাকা-১৮), সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরিফ ডিলু (পাবনা-৪), শ্রমিক নেতা ইসরাফিল আলম (নওগাঁ-৬) ও হাবিবুর রহমান মোল্লার (ঢাকা-৫) মৃত্যুতে আসনগুলো শূন্য হয়।

গতকাল শনিবার রাত পর্যন্ত ছয় দিনে ঢাকা-১৮ আসনে ৪৯ জন প্রার্থী দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন। এছাড়া নওগাঁ-৬ আসনে ৩২ জন, পাবনা-৪ আসনে ২৮ জন, ঢাকা-৫ আসনে ১৮ জন এবং সিরাজগঞ্জ-১ আসনে ৩ জন দলীয় মনোনয়নের জন্য আবেদন করেছেন।

এর আগে গত সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত আওয়ামী লীগের ধানমন্ডিস্থ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ ও জমা চলবে আগামীকাল ২৩ আগস্ট পর্যন্ত। এরপর ২৪ আগস্ট দলটির সংসদীয় মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব আসনে প্রার্থিতা চূড়ান্ত করা হবে।

এ দিকে, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে সংসদ সদস্য ইসরাফিল আলমের স্ত্রী মোছা. সুলতানা পারিভীন, পাবনা-৪ আসনে মনোনয়ন সংগ্রহকারীদের মধ্যে অন্যতম হলেন আটঘরিয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম রতন, ওই আসনের সাবেক সংসদ সদস্য প্রয়াত শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে গালীবুর রহমান শরীফ প্রমুখ।

এছাড়া ঢাকা-৪ আসনে ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন প্রয়াত সংসদ সদস্য হাবীবুর রহমান মোল্লার ছেলে সজল মোল্লা, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা হারুনুর রশীদ মুন্না প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।