× Banner
সর্বশেষ
ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ মান্দায় শিশু-শিক্ষার্থীদের সাথে যৌন হেনেস্তার অভিযোগ : প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রাইম ব্যাংক ও গ্যালিটোস বাংলাদেশ-এর মধ্যে চুক্তি স্বাক্ষর মধুখালীতে উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্যসহ এক ভারতীয় নাগরিক আটক জলবায়ু-সহনশীল খাদ্য ব্যবস্থা গড়তে আন্তর্জাতিক সংস্থার সঙ্গে পিকেএসএফের মতবিনিময় মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২১৩ কোটি টাকা দেওয়া হয়েছে দুদক পুনর্গঠনে যেকোনো সময় সার্চ কমিটি গঠন – স্বরাষ্ট্রমন্ত্রী বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই

বেনাপোল সীমান্তে পুলিশ বিজিবি’র পৃথক অভিযানে মাদক সহ আটক-৫

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ আগস্ট, ২০২০
বিজিবির পৃথক অভিযান

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের বেনাপোল সীমান্তে মাদক বিরোধী পৃথক দুটি অভিযান চালিয়ে শনিবার ভোরে ভারতীয় ৭৩ বোতল বাংলা মদ ও ৮ বোতল ফেন্সিডিলসহ পাঁচ মাদক ব্যবসায়ী আটক করেছে পুলিশ ও বিজিবি।
আটক আসামীরা বেনাপোল পোর্ট থানার ধান্যখোল গ্রামের ফরমান হোসেনের ছেলে মোঃ রফিকুল ইসলাম (২২), তপুর আলীর ছেলে মোহাম্মদ আলী (২৬), কালু মিয়ার ছেলে লিয়াকত আলী (৩০), নজরুল ইসলামের ছেলে মনিরুল ইসলাম (৩০) ও পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামের উত্তরপাড়ার আমজাদ হোসেন এর ছেলে সাব্বির হোসেন (২১)।
ধান্যখোলা ক্যাম্পের নায়েক সুবেদার শহিদুল ইসলাম জানান ধান্যখোলা মাঠের মধ্যে অভিযান চালিয়ে ভারতীয় ৭৩ বোতল  মদসহ রফিকুল ইসলামকে আটক করা হয়।
তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মালের মালিক হিসাবে ৪ মাদক ব্যবসায়ীর নাম বলেন। পরে তাদের  পলাতক আসামী করে থানায় মামলা দেওয়া হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন বিজিবির দেওয়া পলাতক আসামীদের রাতেই আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল আজ রবিবার যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..