× Banner
সর্বশেষ
স্বাধীন গণমাধ্যমই গণতন্ত্রের জবাবদিহিতার প্রধান হাতিয়ার: তথ্যমন্ত্রী জেলাপ্রশাসক সম্মেলন দ্বিতীয় দিনে তৃতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি জেলাপ্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে দ্বিতীয় অধিবেশনে আলোচিত বিষয়াবলি বন্যায় ক্ষতিগ্রস্ত বোরো চাষিদের ৭৫০০ টাকা করে সহায়তা দেবে সরকার – কৃষিমন্ত্রী ডাসারে ভ্রাম্যমাণ বাসে বেকারদের কম্পিউটার প্রশিক্ষণ চলচ্চিত্র মানুষের চিন্তায় গভীর পরিবর্তন বা “প্যারাডাইম শিফট” ঘটাতে সক্ষম -তথ্য ও সম্প্রচার মন্ত্রী কামারখালী বাজারের পানি নিস্কাশনের ড্রেন যেন ময়লার ভাগাড় সিলেক্টইউএসএ ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের নেতৃত্বে মার্কিন রাষ্ট্রদূত বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী লিমনের মরদেহ দেশে পৌঁছেছে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সাপাহারে বজ্রপাতে ২জন কিশোরের মৃত্যু ও ১ জন কিশোরী আহত

Kishori
হালনাগাদ: রবিবার, ২৩ আগস্ট, ২০২০
সাপাহারে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রদীপ সাহা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে বজ্রপাতে ২জন কিশোরের মৃত্যু ও ১ জন কিশোরী আহত হয়েছে।

আজ রোববার দুপুর ১টা ৩০মিনিটে উপজেলা সদরের গোডাউন পাড়া গ্রামের ইছাহাক আলীর ছেলে শফিকুল (১৩) বাজার থেকে বাড়ি ফিরছিল এমন সময় বজ্রপাতের ঘটনা ঘটে।

অপর দিকে শিরন্টি ইউনিয়নের তাঁতইর গ্রামের আফজাল হোসেনের ছেলে হাফিজুর রহমান (১৫) গোসল করার জন্য বাড়ির কাছে পুকুরের পাশে স্কুল মাঠে খেলা করছিল এমন সময় এই বজ্রপাত ঘটে এবং পাশে থাকা একই গ্রমের আলমগীর হোসেনের মেয়ে নাজিফা (১১) বজ্রপাতে আহত হয়।

এসময় তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শফিকুল ও হাফিজুর রহমানকে মৃত বলে ঘোষনা করেন।

এ ব্যাপারে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই এর সাথে কথা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন এবং আহত নাফিজাকে প্রাথমিক ভাবে চিকিৎসা দিয়ে ছেড়ে দেন।


এ ক্যটাগরির আরো খবর..