পবিত্র হজ পালনের উদ্দেশ‍্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

পবিত্র হজ পালনের উদ্দেশ‍্যে রওনা হয়েছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন আজ পবিত্র হজ পালনের জন‍্য সৌদি আরবের উদ্দেশ‍্যে রওনা হয়েছেন। পরিবারের সদস‍্যগণও তাঁর সাথে হজ পালন করবেন।

বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক,  কূটনৈতিক কোরের ডিন, বাংলাদেশে সৌদি আরবের রাষ্ট্রদূত, তিন বাহিনী প্রধানগণ, রাষ্ট্রপতি কার্যালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের  সচিবসহ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপতিকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইট নং বিজি ৩৩১ আজ দুপুর দুইটা ত্রিশ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

পবিত্র হজ পালন শেষে আগামী ৩ জুলাই রাষ্ট্রপতির দেশে ফেরার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।