× Banner
সর্বশেষ
জিডিপির ৫ শতাংশ শিক্ষা খাতে বিনিয়োগের পরিকল্পনা সরকারের – শিক্ষামন্ত্রী লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি এনসিপির সঙ্গে যুক্তরাষ্ট্রের কূটনীতিকের সৌজন্য সাক্ষাৎ যশোর নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ২৬ পিস স্বর্ণবারসহ ৩ স্বর্ণ পাচারকারী আটক কোটালীপাড়ায় কিস্তি ক্রেতার স্ত্রীর মৃত্যুতে ওয়ালটন প্লাজার আর্থিক সহায়তা প্রদান প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ জাতিসংঘ ফোরামে অভিবাসী অধিকার ও বৈশ্বিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রবাসী কল্যাণ মন্ত্রীর ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস : আফরোজা আব্বাস সাইবার নিরাপত্তা জোরদারে ইতালির সহযোগিতা চাইল বাংলাদেশ পুলিশ প্রশাসনকে জনমুখী করে গড়ে তুলতে হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক

পবিত্র ঈদুল ফিতরের আগেই ৫ হাজার কোটি টাকা এসেছে প্রবাসীর আয়

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

পবিত্র ঈদুল ফিতরের আগে বা চলতি মাসের প্রথম পাঁচদিনে প্রবাসী আয় বা রেমিট্যান্স দেশে এসেছে ৪৫ কোটি ৫৪ লাখ ২০ হাজার মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ পাঁচ হাজার ৯ কোটি ৬২ লাখ টাকা (প্র‌তি ডলার ১১০ টাকা ধ‌রে)। দেশে কার্যরত ব্যাংকগুলোর মধ্যে প্রথম পাঁচদিনে একক ব্যাংক হিসাবে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে ইসলামী ব্যাংকে। আর দ্বিতীয় অবস্থানে রয়েছে ট্রাস্ট ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া গেছে।

চলতি এপ্রিলের প্রথম পাঁচ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ৩৮ কোটি ৭৭ লাখ ৭০ হাজার মার্কিন ডলার এসেছে। এ ছাড়া রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে তিন কোটি ৮৫ লাখ ৫০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে দুই কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ লাখ ৬০ হাজার মার্কিন ডলার।

অন্যান্য সময়ের মতো এবারও ইসলামী ব্যাংকের মাধ্যমে সবচেয়ে বেশি রেমিট্যান্স এসেছে। এপ্রিল মাসের প্রথম পাঁচদিনে ব্যাংকটির মাধ্যমে রেমিট্যান্স এসেছে ১২ কোটি আট লাখ ৮০ হাজার ডলার। এরপরেই রয়েছে ট্রাস্ট ব্যাংকের অবস্থান। ব্যাংকটির মাধ্যমে তিন কোটি ২৫ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের মাধ্যমে দুই কোটি ৭৩ লাখ ৪০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে। এ ছাড়া যমুনা ব্যাংকের মাধ্যমে এক কোটি ৯৯ লাখ ৪০ হাজার ডলার এবং পূবালী ব্যাংকের ব্যাংকের এক কোটি ৯৭ লাখ ১০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে দেশে রেমিট্যান্স এসেছিল ২১১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ফেব্রুয়ারিতে আসে ২১৬ কো‌টি ৪৫ লাখ ৬০ হাজার ডলার এবং মার্চে ১৯৯ কোটি ৬৮ লাখ ৫০ হাজার ডলার। আগের বছরের ডিসেম্বরে রেমিট্যান্স এসেছিল ১৯৯ কোটি ১২ লাখ ৬০ হাজার ডলার, নভেম্বরে ১৯৩ কোটি ৪০ হাজার ডলার, অক্টোবরে ১৯৭ কোটি ১৪ লাখ ৩০ হাজার ডলার, সেপ্টেম্বরে ১৩৩ কোটি ৪৩ লাখ ৫০ হাজার ডলার, আগস্টে ১৫৯ কোটি ৯৪ লাখ ৫০ হাজার ডলার, জুলাইয়ে ১৯৭ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার, জুনে ২১৯ কোটি ৯০ লাখ ৮০ হাজার ডলার, মে মাসে ১৬৯ কোটি ১৬ লাখ ৬০ হাজার ডলার, এপ্রিলে ১৬৮ কোটি ৪৯ লাখ ১০ হাজার ডলার, মার্চে ২০২ কোটি ২৪ লাখ ৭০ হাজার ডলার, ফেব্রুয়ারিতে ১৫৬ কোটি চার লাখ ৮০ হাজার ডলার এবং জানুয়ারিতে ১৯৫ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স এসেছে।


এ ক্যটাগরির আরো খবর..