ঈদ উপলক্ষে ঢাকা ছেড়েছে ২০ লাখ আর ঢুকেছে ৯ লাখ সিমধারী

ঈদ উপলক্ষে ঢাকা ছেড়েছে ২০ লাখ আর ঢুকেছে ৯ লাখ সিমধারী

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে গত দুই দিনে ঢাকা ছেড়েছেন ২০ লাখের বেশি মুঠোফোন সিমধারী। তবে এ সময়ে ঢাকায় প্রবেশ করেছেন সাড়ে ৯ লাখের বেশি সিমধারী ব্যক্তি। মুঠোফোন অপারেটরদের সূত্রে এ তথ্য জানা গেছে।

সিমধারী বলতে একেকজন মানুষকে বোঝানো হয়েছে (ইউনিক ইউজার)। তাদের সঙ্গে প্রবীণ নারী–পুরুষ ও শিশুরা থাকতে পারে, যারা মুঠোফোন ব্যবহার করে না। ফলে প্রকৃতপক্ষে কত মানুষ ঢাকা ছেড়েছেন, সেই হিসাব পাওয়া কঠিন। ঈদ উপলক্ষে সরকারি ছুটি শুরু হচ্ছে ১০ এপ্রিল থেকে। কিন্তু ঈদ উপলক্ষে গেল সপ্তাহের শেষ কর্মদিবস আজ বৃহস্পতিবার (৪ এপ্রিল) থেকেই মানুষ ঢাকা ছাড়তে শুরু করেছেন। এরপর শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক ছুটি এবং মাঝে রোববার পয়লা বৈশাখের ছুটি পরেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।