× Banner
সর্বশেষ
দুর্ঘটনায় আহত উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ শংকরের চিকিৎসার দায়িত্ব নিল সরকার জুড়িকে কৃষি হাবে রূপান্তরে সরকারের উদ্যোগ, প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ঘোষণা শ্রমমন্ত্রীর শ্যামনগরে বর্ণিল সাজে বাংলা নববর্ষ পালিত বাংলাদেশ দূতাবাসের আয়োজনে টোকিওতে পহেলা বৈশাখ উদ্‌যাপন বন্ধ হয়ে গেছে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার মাদারীপুরের ডাসারে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ  উদযাপিত গত দেড় দশক পরে এবার শান্তিপ্রিয় সুশৃংখল বর্ষবরণ -শিল্পমন্ত্রী কোটালীপাড়ায় বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন আগামী জুন মাসের মধ্যে হেলথ কার্ড দেওয়া হবে -স্বাস্থ্যমন্ত্রী প্রতিটি সম্প্রদায়ের কৃষ্টি ও সংস্কৃতি আমাদের জাতীয় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ -পার্বত্যমন্ত্রী

পত্নীতলা উপজেলা ছাত্রলীগের সম্মেলন সভাপতি বিলাশ সম্পাদক সম্পদ

Brinda Chowdhury
হালনাগাদ: শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২০

মো. আবু সাঈদ, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর পত্নীতলা উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি বদিউজ্জামান বিলাশ ও সাধারন সম্পাদ তাসরিফ হোসেন সম্পদ নির্বাচিত হয়েছেন।

শনিবার নজিপুর সরকারি কলেজ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন শহীদুজ্জামান সরকার এমপি।

বক্তব্য রাখেন ছলিম উদ্দিন তরফদার এমপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি মাহমুদুল হাসান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আমানুজ্জামান সিউল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ বাদল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমিনুল হক, জেলা আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক বিমান কুমার রয়, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রহমানিয়া আলম রিজভী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রপ্ত সভাপতি আব্দুল খালেক চৌধুরী, সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-তথ্য ও বিজ্ঞান বিষয়ক সম্পাদক আকতার হোসেন প্রমুখ।

উপজেলা ছাত্র লীগের আহবায়ক রুবেল হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভী। উপস্থাপনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আব্দুল আহাদ।


এ ক্যটাগরির আরো খবর..