× Banner
সর্বশেষ
জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যয় পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ আজ ১৬ এপ্রিল (২ বৈশাখ ) বৃহস্পতিবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় ডিজিটাল রূপান্তর ও তথ্যব্যবস্থা শক্তিশালীকরণের আহ্বান জানাল বাংলাদেশ আজ ২ বৈশাখ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর থেকে মালায়েশিয়া নেওয়া হয়েছে  ঝিনাইদহে তৈরী হচ্ছিলো চায়না পারফিউম, ফেস ক্রিম, তেলসহ প্রসাধনী ইরানে পাকিস্তানের সেনাপ্রধান,স্বাগত জানালেন আরাঘচি টাইমের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান মাছের প্রজনন রক্ষায় সাগরে আজ থেকে ৫৮ দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা শিক্ষার মানোন্নয়নে দ্রুত শিক্ষক নিয়োগ ও নতুন ভবন নির্মাণের তাগিদ শ্রমমন্ত্রীর

পঞ্চগড়ে এক ব্যক্তি খুন

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২০
বগুড়ায় ছুরিকাঘাতে যুবক খুন

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় জেলা প্রতিনিধি :পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধায় জহর অালী (৫৫) নামে এক ব্যক্তি খুন হয়েছে।

২ জুলাই (বৃহস্পতিবার) গভীর রাতে বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় ভাড়া বাসায় দূবৃত্তকারীরা জহর অালীকে গলা কেটে জবাই করে হত্যার চেষ্টা করে। এ সময় তার চিৎকারে প্রতিবেশী লোকজন এগিয়ে আসে। প্রতিবেশীদের সহযোগীতায় প্রথমে তাকে অাহত অবস্থায় এ্যাম্বুলেন্সে ভোর ৫টায় তেঁতুলিয়া হাসপাতালে নেয়া হয়। সেখানে প্রথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে পাঠানো হলে পথিমধ্যে সে মারা যায়।

তেঁতুলিয়া মডেল থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সুরত হাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

নিহত জহর অালী জেলার আটোয়ারী উপজেলার বলরামপুর ইউনিয়নের বাসিন্দা। সে ওই এলাকার মৃত দিদার আলীর ছেলে। সে বাংলাবান্ধা এলাকায় স্বস্ত্রীক ভাড়া বাড়িতে থেকে পাথর শ্রমিকের কাজ করতো।

বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুদরত-ই-খুদা মিলন জহর অালীকে খুনের বিষয়টি নিশ্চিত করেছে।

তেঁতুলিয়া মডেল থানার ওসি তদন্ত আবু সাঈদ জানান, পরকীয়ার জেরে বন্ধুর ছুরির আঘাতে ওই পাথর শ্রমিকের নিহত হয়েছে। ঘটনার পর থেকে বন্ধু ইদ্রীস সহ পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। মামলা দায়ের প্রস্তুতি চলছে।


এ ক্যটাগরির আরো খবর..