× Banner
সর্বশেষ
অসুস্থ এমপি সাবেরা নাজমুনকে দেখতে গেলেন বেনাপোল পৌর বিএনপি নেতৃবৃন্দ: রোগমুক্তি কামনা বগুড়ায় ডিবি হেফাজতে হত্যা মামলার আসামির মৃত্যু, পুলিশের দাবি আত্মহত্যা পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আইএলও’র মহাপরিচালকের সাক্ষাৎ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ফায়ার সার্ভিসের মহাপরিচালক সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় শিক্ষিকার মৃত্যুতে স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সহযোগিতা দেওয়া হবে – পার্বত্য প্রতিমন্ত্রী বেনাপোল পোর্টথানা পুলিশের অভিযানে ৭১ পিচ ইয়াবা ট্যাবলেট সহ দুই নারী আটক  কালকিনিতে পারিবারিক কলহে স্ত্রীকে গলাকেটে হত্যা,স্বামী আটক সার নিয়ে কারসাজি করলে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিন – আজাদ র‍্যাবের অভিযানে ১০৪৩ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদকসহ আটক ৩

পঞ্চগড়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীকে শোকজ

admin
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০১৫

এন,এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: রাত ৮টার পর মাইক ব্যবহার করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করার অভিযোগে পঞ্চগড় পৌরসভার আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী জাকিয়া খাতুনকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয়েছে।

গত ২১ডিসেম্বর রাত সাড়ে ১০টায় জেলা রিটার্নিং কর্মকর্তা ওই প্রার্থীকে শোকজ করেন। জেলা রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহমুদুল আলম বলেন, পঞ্চগড় পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী ওই প্রার্থী শহরের জালাসী এলাকায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে রাত ৮টার পর শব্দ বর্ধনকারী যন্ত্রাংশ ব্যবহার করে জনসভা করায় তার বিরুদ্ধে শো’কজ নোটিশ প্রেরণ করা হয়।

নোটিশ প্রাপ্তির ২৪ ঘন্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না মর্মে নোটিশটি করা হয়েছে বলে জানান রিটার্নিং কর্মকর্তা।


এ ক্যটাগরির আরো খবর..