পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে সড়ক দূর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু

পঞ্চগড়ে মোটরসাইকেল ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে আব্দুল আজিজ (৫৫) ও আরিফ হোসেন (২৪) নামে বাবা-ছেলে মৃত্যু হয়েছে।

১০ এপ্রিল (রবিবার) বিকেলে সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের নতুনবন্দর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। তাদের বাড়ি সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের বড়বাড়ি এলাকায়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে বৃষ্টির সময় আরিফ তার বাবাসহ চাকলাহাট থেকে বাড়ি যাওয়ার সময় নতুনবন্দর নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক্টরের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ নিহত হয় এবং আরিফের বাবা আব্দুল আজিজকে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রাস্তায় মারা যায়।

পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।