নড়াইল বিএনপি অনশন কর্মসূচি পালিত

নড়াইল বিএনপি অনশন কর্মসূচি পালিত
বর্তমান সরকারের পদত্যাগ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরনসহ এক দফা দাবিতে অনশন কর্মসূচি পালন করেছে নড়াইল জেলা বিএনপি।
শনিবার সকাল ১০টা থেকে শহর তলীর মালিবাগে এ কর্মসূচি পালন করছে। জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বক্তব্য দেন সাধারন সম্পাদক মনিরুল ইসলাম,সহ-সভাপতি জুলফিকার আলী, যুগ্ম-সম্পাদক আলী হাসান, অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল, সাংগঠনিক সম্পাদক শাহারিয়ার রিজভী জজ,সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান আলেক, যুবদলের সাধারন সম্পাদক সায়দাত কবীর রুবেল, যুগ্ন সাধারণ সম্পাদক মো:  রহিম ফকির, মুন্সী বায়েজীদ বিল্লাহ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ ফসিয়ার রহমান,সদস্য সচিব খন্দকার মন্জুরুল সাইদ বাবু, জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ বিশ্বাস,সাধারণ সম্পাদক  মাহমুদুল হাসান সনি ,নড়াইল পৌর যুবদলের আহবায়ক রিয়াজুল কামাল পাভেল, যুগ্ন আহবায়ক মো: রফিকুল ইসলাম, সদর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জীবন ইসলাম টিপু, কালিয়া উপজেলা যুবদলের আহবায়ক মো: কামাল সিদ্দিকী, কালিয়া উপজেলা বিএনপির যুগ্ন-আহবায়ক মো: আমীন বিশ্বাস,নড়াইল পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো: ফিরোজ মোল্যা,জেলা ছাত্রদলের,সহ-সভাপতি মো: রুমেল হোসেন কবির, যুগ্ন সাধারন সম্পাদক তাহমিদ আল মারিন, রিদানুল ইসলাম নিশান উপস্থিত ছিলেন। বক্তারা অবিলম্বে শেখ হাসিনা সরকারকে পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের অধিনে নির্বাচন দেয়া এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার জন্য প্রেরন জোর দাবি জানান। এসময় জেলা, উপজেলা বিএনপির ও অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
লেখক / প্রতিবেদক

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।